Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বনদপ্তরে চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্র, গ্রেপ্তার কিংপিন

বনদপ্তরে চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্রের কিংপিনকে গ্রেপ্তার করল বিধাননগর উত্তর থানার পুলিস। শুক্রবার নারায়ণপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

বনদপ্তরে চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্র, গ্রেপ্তার কিংপিন
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বনদপ্তরে চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্রের কিংপিনকে গ্রেপ্তার করল বিধাননগর উত্তর থানার পুলিস। শুক্রবার নারায়ণপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সুকুমার মণ্ডল। তাঁর আসল বাড়ি মালদহে। তিনি নারায়ণপুরে একটি ফ্ল্যাটে থাকতেন। ধৃত যুবক চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্রের কিংপিন। তিনি কতজনের সঙ্গে এই ধরনের প্রতারণা করেছেন, কত টাকার লেনদেন হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিস।

Advertisement

কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, গত ২০ সেপ্টেম্বর বনদপ্তরের এক রেঞ্জার (বন্যপ্রাণ) বিধাননগর উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। কারণ, ওইদিন বনদপ্তরে এক যুবক চাকরিতে যোগ দিতে এসেছিলেন। তাঁর কাছে একটি নিয়োগপত্রও ছিল। তাতে প্রধান মুখ্য বনপালের (বন্যপ্রাণ) স্বাক্ষরও ছিল। ওই রেঞ্জার নিয়োগপত্র দেখেই বুঝতে পারেন, বিষয়টি ভুয়ো। এমনকী, প্রধান মুখ্য বনপালের স্বাক্ষরও নকল করা হয়েছে। তারপরই অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার তদন্তে নেমে পুলিস সুকুমারকে চিহ্নিত করে। এদিন তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের কাছ থেকে একটি গাড়ি ও একটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। প্রতারণার কাজে ওই গাড়িটি ব্যবহার করা হয়েছিল।

সম্পর্কিত সংবাদ