Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘রিওয়ার্ড পয়েন্ট রিডিম’-এর নামে ৪ লক্ষ টাকার প্রতারণা!

ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্ট রিডিম করার প্রলোভনে পা দিয়ে চার লক্ষ টাকা প্রতারণার শিকার হলেন নিউটাউনের এক মহিলা।

‘রিওয়ার্ড পয়েন্ট রিডিম’-এর নামে ৪ লক্ষ টাকার প্রতারণা!
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্ট রিডিম করার প্রলোভনে পা দিয়ে চার লক্ষ টাকা প্রতারণার শিকার হলেন নিউটাউনের এক মহিলা। এ ব্যাপারে তিনি মঙ্গলবার বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলাকে প্রতারকরা ফোন করে জানায়, তাঁর ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্ট জমেছে ৩ লক্ষ ৮৭ হাজার টাকা। সেই টাকা রিডিম করিয়ে নিন। না হলে পয়েন্ট নষ্ট হয়ে যাবে। এরপরই প্রতারকরা তাঁকে ফোনে কয়েকটি স্টেপ ফলো করতে বলে। সেই সুযোগে প্রতারকরা তাঁর ক্রেডিট কার্ডের তথ্য ব্যবহার করে ৩ লক্ষ ৮৭ হাজার টাকার দু’টি ট্রানজাকশন করিয়ে নেয়।

Advertisement

ওই মহিলা তাদের জানায়, তাঁর কাছে ট্রানজাকশনের মেসেজ এসেছে! তখন প্রতারকরা তাকে আশ্বাস দেয়, একদিন পরই ওই টাকা রিভার্স হয়ে যাবে। সেই সঙ্গে পয়েন্টও রিডিম হয়ে যাবে। কিন্তু, কিছুই আসেনি। তখন তিনি বুঝতে পারেন প্রতারিত হয়েছেন।
অন্যদিকে, সল্টলেকের এক ব্যক্তি ১ লক্ষ ৩১ হাজার টাকা ঋণ নেওয়ার পরদিনই প্রতারকদের খপ্পরে পড়ে ১ লক্ষ ১৮ হাজার টাকা খুইয়েছেন। তিনিও বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি একটি বেসরকারি ঋণদাতা সংস্থার কাছ থেকে ১ লক্ষ ৩১ হাজার টাকা ঋণ নেন। পরের দিন তাঁর কাছে ফোন আসে প্রতারকদের। ওই সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে ফোন করে তারা। তারপর বলে, কিছু প্রসেস বাকি রয়েছে। ফোনেই করতে হবে। প্রতারকদের কথায়, তিনি লিংকে ক্লিক করার পর তাঁর অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ১৮ হাজার টাকা উধাও হয়ে যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ