Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

টেক সাপোর্টের নাম করে প্রতারণা, ধৃত

শহরে বেআইনি কলসেন্টার খুলে বিদেশে বসবাসকারীদের টেক সাপোর্ট দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল।

টেক সাপোর্টের নাম করে প্রতারণা, ধৃত
  • ১০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে বেআইনি কলসেন্টার খুলে বিদেশে বসবাসকারীদের টেক সাপোর্ট দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল। ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিসের সাইবার থানা বৃহস্পতিবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার তাকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হলে বিচারক সাতদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। ধৃতের কাছ থেকে কয়েক লক্ষ টাকা, আটটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ সহ নানা জিনিসপত্র উদ্ধার হয়েছে। সরকারি আইনজীবী আদালতে বলেন, এই চক্রের বাকিদের খোঁজে তল্লাশি চলছে। পাশাপাশি ধৃতের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ