Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রাক্তন কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার কি আজ তৃণমূলে?

প্রাক্তন বিধায়ক ও পরিচিত কংগ্রেস নেতা শঙ্কর মালাকার যোগ দিচ্ছেন তৃণমূলে? এমনটাই রাজনৈতিক সূত্রের খবর। উত্তবঙ্গের রাজনীতিতে অতি পরিচিত মুখ শঙ্কর।

প্রাক্তন কংগ্রেস বিধায়ক শঙ্কর  মালাকার কি আজ তৃণমূলে?
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাক্তন বিধায়ক ও পরিচিত কংগ্রেস নেতা শঙ্কর মালাকার যোগ দিচ্ছেন তৃণমূলে? এমনটাই রাজনৈতিক সূত্রের খবর। উত্তবঙ্গের রাজনীতিতে অতি পরিচিত মুখ শঙ্কর। ২০১১ ও ২০১৬ সালে কংগ্রেসের টিকিটে তিনি বিধায়ক হন। দার্জিলিং সমতল অংশে কংগ্রেসের সংগঠন শক্তিশালী করতে তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছেন। যদিও বর্তমান সময়ে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেই কংগ্রেস ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। সেখানে তৃণমূলের শক্তি বৃদ্ধি পাচ্ছে বলে রাজনৈতিক মহলের ব্যাখ্যা। এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মসূচির পাশে দাঁড়াতে শঙ্কর মালাকারের তৃণমূলের যোগ দেওয়ার জোর জল্পনা তৈরি হয়েছে উত্তরবঙ্গের মাটিতে। 

Advertisement

আজ, বুধবার কলকাতার তৃণমূল ভবনে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠক করবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস। শঙ্কর মালাকার এখানেই তৃণমূলের পতাকা হাতে তুলে নেন কি না, সেটাই দেখার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ