Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

সেভেন সিস্টার্স দখলের হুঁশিয়ারি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তার

সম্প্রতি চীন সফরে গিয়ে সেভেন সিস্টার্স নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।

সেভেন সিস্টার্স দখলের হুঁশিয়ারি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তার
  • ৩ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

ঢাকা: সম্প্রতি চীন সফরে গিয়ে সেভেন সিস্টার্স নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। এবার ভারতের সেভেন সিস্টার্সকে দখল করে নেওয়ার হুঁশিয়ারি দিলেন বাংলাদেশ রাইফেলসের প্রাক্তন ডিজি আলম ফজলুর রহমান। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, ‘ভারত পাকিস্তানকে আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে ভারতের উত্তর-পূর্বের সাতটি রাজ্য দখল করে নেওয়া। এব্যাপারে চীনের সঙ্গে আলোচনা করা প্রয়োজন।’ ইউনুস ঘনিষ্ঠ বাংলাদেশ সেনার প্রাক্তন মেজর জেনারেল ফজলুর বর্তমানে স্বতন্ত্র তদন্ত কমিশনের চেয়ারপার্সন। তাঁর এধরনের বক্তব্যের পর তড়িঘড়ি বিবৃতি দেয় ইউনুস সরকারের প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার কোনওভাবেই এধরনের মন্তব্যকে সমর্থন করে না।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ