Bartaman Logo
৯ জুন, ২০২৬

রণথম্বোরে বাঘের হামলায় মৃত্যু হল ফরেস্ট রেঞ্জারের

বাঘের হানায় মৃত্যু হল এক ফরেস্ট রেঞ্জারের। রবিবার রাজস্থানের রণথম্বোর জাতীয় উদ্যানের ঘটনা। জানা গিয়েছে, মৃত ফরেস্ট রেঞ্জারের নাম দেবেন্দ্র চৌধুরী।

রণথম্বোরে বাঘের হামলায় মৃত্যু হল ফরেস্ট রেঞ্জারের
  • ১৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: বাঘের হানায় মৃত্যু হল এক ফরেস্ট রেঞ্জারের। রবিবার রাজস্থানের রণথম্বোর জাতীয় উদ্যানের ঘটনা। জানা গিয়েছে, মৃত ফরেস্ট রেঞ্জারের নাম দেবেন্দ্র চৌধুরী। তিনি ৩ নম্বর জোনে কর্মরত ছিলেন। রবিবার যোগীমহল এলাকায় টহল দেওয়ার সময়আচমকা বাঘটি আক্রমণ করে দেবেন্দ্রকে। রেঞ্জারের চিৎকার শুনে ছুটে যান অন্যান্য বনকর্মীরা। খবর দেওয়া হয় উচ্চপদস্থ আধিকারিকদের। ততক্ষণে বাঘের আক্রমণে মৃত্যু হয় দেবেন্দ্রর। বনদপ্তর সূত্রে খবর, প্রায় ২০ মিনিট মৃতদেহ আগলে বসেছিল বাঘটি। পরে রেঞ্জারের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর ঘাড়ে বাঘের নখ ও দাঁতের আঘাতের দাগ ছিল। দেবেন্দ্রর বাবাও বনকর্মী হিসেবে কাজ করতেন। ৮ বছর আগে বাবার পদে যোগ দেন তিনি। সম্প্রতি রেঞ্জার পদে পদোন্নতি হয়। স্ত্রী ও দেড় বছর বয়সি পুত্র সন্তান রয়েছে দেবেন্দ্রর। এর আগেও রণথম্বোরে একাধিকবার বাঘের হানায় প্রাণ হারিয়েছেন সাধারণ মানুষ। গত এপ্রিলে এক স্কুলপড়ুয়াকে টেনে নিয়ে গিয়েছিল বাঘিনী। বনবিভাগ তা সত্ত্বেও কোনও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন উঠছে। এদিকে, শনিবার মধ্যপ্রদেশে বাঘের কামড়ে মৃত্যু হল ৫০ বছর বয়সি এক মহিলার। ঘটনাটি বিচ্ছুমাল গ্রামের কাছে খোয়াসা অভয়ারণ্যের। ডিএফও গৌরব মিশ্র জানিয়েছেন, মৃত মহিলার নাম হেমলতা দাহারওয়াল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ