বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে অবাধ প্রবেশে লাগাম টানল বনদপ্তর। আজ, রবিবার থেকে বক্সার জঙ্গলে ঢুকতে এন্ট্রি পাস চালু করল বনদপ্তর। এন্ট্রি পাস নিয়ে সাফারি করতে আসা পর্যটকদের বাধ্যতামূলকভাবে পরিচয়পত্র জমা দিতে হবে। আগের মতো আর অবাধে জঙ্গলে ঢোকা যাবে না বলে জানিয়েছে বনদপ্তর। তবে এন্ট্রি পাসের জন্য কোনও অর্থ দিতে হবে না পর্যটকদের। সাফারি করার সময় কি করা যাবে না ও কি করতে হবে এনটিসিএ’র নির্দিষ্ট কিছু গাইড লাইনও মানতে হবে পর্যটকদের।


