Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

২৬ ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করবে খাদ্যদপ্তর

কলকাতাসহ ১২টি জেলায় রেশন ব্যবস্থা সুষ্ঠভাবে পরিচালনার জন্য খাদ্যদপ্তর অস্থায়ী ভিত্তিতে মোট ২৬ জন ডেটা এন্ট্রি অপারেটরকে সরাসরি নিয়োগ করবে।

২৬ ডেটা এন্ট্রি  অপারেটর নিয়োগ করবে খাদ্যদপ্তর
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতাসহ ১২টি জেলায় রেশন ব্যবস্থা সুষ্ঠভাবে পরিচালনার জন্য খাদ্যদপ্তর অস্থায়ী ভিত্তিতে মোট ২৬ জন ডেটা এন্ট্রি অপারেটরকে সরাসরি নিয়োগ করবে। আপতত মাসিক ১৬ হাজার টাকা বেতনে একবছরের জন্য এই নিয়োগ করা হবে। একজন কেবলমাত্র একটি জেলার জন্য আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খাদ্যদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে ২০ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। এই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হল—স্নাতক ডিগ্রি, তৎসহ কম্পিউটার ব্যবহারের সার্টিফিকেট। বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে। মাধ্যমিক থেকে স্নাতক স্তর পর্যন্ত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আবেদনকারীদের প্রাথমিকভাবে বাছাই কর হবে। তারপর নেওয়া হবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ত্রিস্তর পরীক্ষা এবং ইন্টারভিউ।

Advertisement
সম্পর্কিত সংবাদ