Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

‘উড়ন্ত ক্রেমলিন’

বিশ্বের সর্বোত্তম সুরক্ষা বলয়ের মধ্যে থাকা নেতাদের মধ্যে তিনি অন্যতম। এহেন ভ্লাদিমির পুতিন রাশিয়ার রাষ্ট্রীয় ক্ষমতার দুই ‘প্রতীক’ ছাড়া সচরাচর সফর করেন না।

‘উড়ন্ত ক্রেমলিন’
  • ৬ ডিসেম্বর, ২০২৫ ১৫:১২
Prefer us on Google

বিশ্বের সর্বোত্তম সুরক্ষা বলয়ের মধ্যে থাকা নেতাদের মধ্যে তিনি অন্যতম। এহেন ভ্লাদিমির পুতিন রাশিয়ার রাষ্ট্রীয় ক্ষমতার দুই ‘প্রতীক’ ছাড়া সচরাচর সফর করেন না। এর একটি হল-প্রেসিডেন্টের অরাস সেনাট সাঁজোয়া লিমুজিন। দ্বিতীয়টি শুধুমাত্র পুতিনের বিভিন্ন প্রয়োজনের কথা মাথায় রেখে বিশেষভাবে তৈরি প্রেসিডেন্সিয়াল বিমান ‘ইলিউশিন আইএল-৯৬-৩০০পিইউ’। এই বিশেষ বিমানটিই ‘উড়ন্ত ক্রেমলিন’ নামে পরিচিত। অর্থাৎ রুশ প্রেসিডেন্টের প্রাসাদে থাকা বিলাসবহুল সব সুবিধাই রয়েছে এই বিমানে। পুতিনের বিমানটি ইলিউশিন আইএল-৯৬-৩০০-এর একটি বিশেষভাবে পরিবর্তিত সংস্করণ। যা আটের দশকে ইলিউশিন ডিজাইন ব্যুরোর তৈরি দূরপাল্লার, চার-ইঞ্জিনযুক্ত রাশিয়ান বিমান। মাঝ আকাশের বিলাসবহুল প্রাসাদের চেয়ে কোনও অংশে কম নয় পুতিনের ‘উড়ন্ত ক্রেমলিন’ বিমান। রয়েছে শোয়ার ঘর সহ ব্যক্তিগত রাষ্ট্রপতি স্যুট, বিশাল কনফারেন্স রুম, প্রেসিডেন্টের ব্যক্তিগত অফিস ও কর্মস্থল, অতিথি লাউঞ্জ, শাওয়ার সহ বিলাসবহুল শৌচালয়, প্রেসিডেন্টের পছন্দের পদ তৈরির জন্য রান্নাঘর ও খাওয়ার জায়গা, চিকিৎসা কক্ষ এমনকি শরীরচর্চার জন্য জিমও।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ