Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

নিউ ইয়র্কে বাস দুর্ঘটনা, মৃত পাঁচ

নায়াগ্রা জলপ্রপাত দেখে নিউ ইয়র্কে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পর্যটকবাহী বাস। মার্কিন মুলুকে শুক্রবারের এই ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন।

নিউ ইয়র্কে বাস দুর্ঘটনা, মৃত পাঁচ
  • ২৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: নায়াগ্রা জলপ্রপাত দেখে নিউ ইয়র্কে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পর্যটকবাহী বাস। মার্কিন মুলুকে শুক্রবারের এই ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন। জানা গিয়েছে, বাসটিতে ৫৪ জন পর্যটক ছিলেন। তাঁদের  মধ্যে ছিলেন ভারত, চীন ও ফিলিপিন্সের নাগরিক। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তের পর যান্ত্রিক ত্রুটির আশঙ্কা উড়িয়ে দিয়েছেন তদন্তকারীরা। নিউ ইয়র্কের স্টেট পুলিস কমান্ডর আন্দ্রে রে বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, চালক বিভ্রান্ত হয়ে বাসের নিয়ন্ত্রণ হারান।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ