Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বাড়ি থেকে পালানো পাঁচ বালক উদ্ধার রেলস্টেশনে

বাবার কাছে বকা খেয়ে বাড়ি থেকে পালিয়ে নিকটবর্তী রেল স্টেশনে এসে হাজির হয়েছিল তিন নাবালক। সেখান থেকে ট্রেনে চড়ে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার পরিকল্পনা ছিল তাদের।

বাড়ি থেকে পালানো পাঁচ বালক উদ্ধার রেলস্টেশনে
  • ৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাবার কাছে বকা খেয়ে বাড়ি থেকে পালিয়ে নিকটবর্তী রেল স্টেশনে এসে হাজির হয়েছিল তিন নাবালক। সেখান থেকে ট্রেনে চড়ে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। পরিবারের উদ্বেগ ক্রমেই বাড়ছিল। পাচার চক্রের রমরমার যুগে অনেক খারাপ চিন্তা ঘুরপাক খেতে শুরু করেছিল বাবা-মার মনে। অন্যদিকে, আরও দুই নাবালক শুধু ঘোরার জন্য বাড়িতে কিছু না জানিয়ে ভুল ট্রেনে উঠে পড়ে। সবকিছু বোঝার পর রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে তারা। বাড়িতেও শুরু হয় খোঁজাখুঁজি। দুই ক্ষেত্রেই সহায় হয়েছে রেলরক্ষী বাহিনী (আরপিএফ)। হাওড়া, মধুপুর ও দুমকা স্টেশন থেকে এই পাঁচ নাবালককে উদ্ধার করে আরপিএফ জওয়ানরা। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে আরপিএফ বাহিনী এই ধরনের কাজে অত্যন্ত দক্ষ দাবি কর্তৃপক্ষের। নিয়মিত ‘অপারেশন নানহে ফরিস্তে’ নামের বিশেষ অভিযান চালায় তারা। যার মাধ্যমে বাংলার অন্যতম ব্যস্ত হাওড়া ডিভিশন জুড়ে এই ধরনের কম বয়সি যাত্রী দেখলেই তাঁদের উপর চলে জোরদার নজরদারি। সন্দেহজনক কিছু দেখলেই দ্রুত পদক্ষেপ করা হয়। শুক্রবার এই তিন স্টেশন থেকে পাঁচটি নাবালক উদ্ধার হয়েছে। তাদের চাইল্ড লাইন প্রতিনিধির হাতে তুলে দেওয়া হয়েছে। -নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ