Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বাঘের আক্রমণে মৎস্যজীবীর মৃত্যু

সুন্দরবনের কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু এক মৎস্যজীবীর। মৃতের নাম গোপাল ঢালি (৪৫)। জানা গিয়েছে, বৃহস্পতিবার জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন তিনি।

বাঘের আক্রমণে মৎস্যজীবীর মৃত্যু
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু এক মৎস্যজীবীর। মৃতের নাম গোপাল ঢালি (৪৫)। জানা গিয়েছে, বৃহস্পতিবার জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন তিনি। সঙ্গে দু’জন সঙ্গী ছিলেন। শনিবার বিকেলে দেউলভারানি জঙ্গল সংলগ্ন অঞ্চলে কাঁকড়া ধরছিলেন তিনজন। হঠাৎ জঙ্গল থেকে বাঘ বেরিয়ে নদীর খাঁড়ির কাছে চলে আসে। গোপালবাবুর উপর ঝাঁপিয়ে পড়ে। টানতে টানতে জঙ্গলের ভিতর টেনে নিয়ে যায়। দুই সঙ্গী বাঘের সঙ্গে লড়াই করে তাঁকে ছড়ানোর চেষ্টা করেন। কিন্তু শেষপর্যন্ত না পেরে হাল ছেড়ে দেন। গোপালকে শেষমেশ ঘন জঙ্গলে টেনে নিয়ে চলে যায় ভয়ঙ্কর প্রাণীটি। সঙ্গীরা ফিরে গিয়ে বনবিভাগে খবর দেন। সোমবার রাতে উদ্ধার হয় গোপালের ক্ষতবিক্ষত দেহ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ