Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্যারিব্যাগ বন্ধে পুলিস ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে নজর দেওয়ার আর্জি ফিরহাদের

শহর থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা ক্যারিব্যাগ সরানো নিয়ে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পুলিসের কোর্টেই বল ঠেললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

ক্যারিব্যাগ বন্ধে পুলিস ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে নজর দেওয়ার আর্জি ফিরহাদের
  • ২৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহর থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা ক্যারিব্যাগ সরানো নিয়ে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পুলিসের কোর্টেই বল ঠেললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শনিবার পুরসভার মাসিক অধিবেশনে এই প্লাস্টিকের ব্যবহার এবং তার সমস্যা নিয়ে প্রশ্ন করেন ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিশ্বরূপ দে। তার পরিপ্রেক্ষিতে মেয়র বলেন, হাটে-বাজারে ছোট ছোট দোকানে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের থেকে জরিমানা করে কোনও লাভ নেই। পুরসভার অত লোকবল নেই কিংবা পুরসভা ফাইনও করতে পারে না। সেটা পুলিস এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকেই করতে হবে।

Advertisement

পাশাপাশি, শহরের বাজারে এই প্লাস্টিক বাইরের দেশ থেকে আসছে বলেও মন্তব্য করেছেন মেয়র। ফিরহাদ হাকিম বলেন, বাগরি মার্কেট সহ বড়বাজার, পোস্তা অঞ্চলে নেপাল-ভুটান থেকে এই প্লাস্টিকের ব্যাগগুলি আসছে। সেখান থেকেই শহরের অন্যত্র ছড়িয়ে পড়ছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পুলিসকে সেইসব জায়গায় হানা দিয়ে প্লাস্টিকের ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করতে হবে। বাজারে বাজারে ঘুরে, ছোট ছোট ব্যবসায়ীদের জরিমানা করে কোনও লাভ নেই। উল্টে তাঁদের দিনের আয় ধাক্কা খাবে। তাই মূল উৎস, অর্থাৎ যেখানে প্লাস্টিকের ব্যাগের এই পাইকারি মার্কেট চলছে, সেখানে বিক্রি বন্ধ করতে হবে।
মেয়রের সংযোজন, পাইকারি বাজারে হানা দিয়ে সেগুলি বাজেয়াপ্ত করলে, জরিমানা করা হলে বাইরে থেকেও প্লাস্টিক আর শহরে ঢুকবেও না। পাশাপাশি মেয়র জানিয়েছেন, প্লাস্টিকের ক্যারিব্যাগ নিয়ে যেন পুলিসের তরফে পদক্ষেপ করা হয়, সেই ব্যাপারে পুর কমিশনার পুলিস কমিশনারের সঙ্গে কথা বলবেন। অনুরোধ করা হবে যাতে পর্ষদকে সঙ্গে নিয়ে পুলিস নিয়মিত অভিযান চালায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ