Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

জয়সলমিরে সেনা ঘাঁটির কাছে চলন্ত বাসে আগুন, একাধিক মৃত্যুর আশঙ্কা

রাস্তার মাঝে দাউ দাউ করে জ্বলছে বাস। কালো ধোঁয়ায় ঢেকেছে চারপাশ। থমকে গিয়েছে সমস্ত যানবাহন। মঙ্গলবার এই দৃশ্যের সাক্ষী থাকল জয়সলমিরের থাইয়াত এলাকা।

জয়সলমিরে সেনা ঘাঁটির কাছে চলন্ত বাসে আগুন, একাধিক মৃত্যুর আশঙ্কা
  • ১৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জয়সলমির: রাস্তার মাঝে দাউ দাউ করে জ্বলছে বাস। কালো ধোঁয়ায় ঢেকেছে চারপাশ। থমকে গিয়েছে সমস্ত যানবাহন। মঙ্গলবার এই দৃশ্যের সাক্ষী থাকল জয়সলমিরের থাইয়াত এলাকা। এখানকার সেনা ঘাঁটির কাছে একটি চলন্ত বাসে এদিন আগুন লাগে। বেসরকারি বাসটিতে আগুন লাগার সময় অন্তত ৫৫ জন যাত্রী ছিলেন। ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দ্রুত   ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। উদ্ধারকাজে হাত লাগান সেনা বাহিনীর আধিকারিকরাও। প্রত্যক্ষদর্শীদের মতে, তাৎক্ষণিক পদক্ষেপের জেরেই আগুন খুব বেশি ছড়িয়ে পড়তে পারেনি। বাসটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। এখনও আগুন লাগার কারণ নিশ্চিতভাবে জানা যায়নি। দীর্ঘক্ষণ গোটা এলাকা ঘিরে রাখে পুলিশ। এদিকে জ্বলতে থাকা বাসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানেই দেখা গিয়েছে, জাতীয় সড়কে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ি। ঘটনার জেরে কয়েক কিলোমিটার পর্যন্ত ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে জয়সলিমর জেলা প্রশাসন। পুরোদমে উদ্ধারকাজ চলছে বলেই জানানো হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ