Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ময়নাগুড়িতে বিদ্যুতের পোলে আগুন, অকুস্থলে দমকল-পুলিশ

ময়নাগুড়িতে বিদ্যুতের পোলে আগুন, অকুস্থলে দমকল-পুলিশ
  • ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

ময়নাগুড়ি শহরে বিদ্যুতের পোলে আচমকাই আগুন! আজ, মঙ্গলবার বিকেলে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল শহরের মাল রোডে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন ময়নাগুড়ির দমকল কেন্দ্রের আধিকারিক-সহ একাধিক কর্মী। পাশাপাশি ছুটে আসে ময়নাগুড়ি থানার পুলিশও। বিষয়টি জানানো হয় ময়নাগুড়ি বিদ্যুৎ দপ্তরেও। তাঁরাও অকুস্থলে আসেন। এরপর দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে বাজারের ব্যবসায়ী এবং ক্রেতাদের মধ্যে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ