Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

চিৎপুর মোড় সংলগ্ন হোটেলে আগুন: হোটেলে পানশালা নিয়ে যা জানাল পুরসভা

চিৎপুর মোড় সংলগ্ন হোটেলে আগুন: হোটেলে পানশালা নিয়ে যা জানাল পুরসভা
  • ৩০ এপ্রিল, ২০২৫ ১৮:০৪
Prefer us on Google

চিৎপুর মোড় সংলগ্ন হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই উঠে এসেছে একাধিক তথ্য। আজ, বুধবার ভোরে জানা যায় ওই হোটেলের একতলায় পানশালা রয়েছে। ওই পানশালাটি মূলত অন শপের সঙ্গে রেস্টুরেন্ট হিসেবে চলত। কলকাতা পুরসভার খাতায় সেটিও লাইসেন্স প্রাপ্ত। নাম নথিভুক্ত রয়েছে। কিন্তু দোতলার ঘরকে ঘিরে যে নতুন পানশালা বা রেস্তরাঁ তৈরির বিষয়টি সামনে এসেছে, সেই বিষয়ে অবগত নয় পুরসভা। যদিও পুরসভার লাইসেন্স বিভাগ জানিয়েছে, যেহেতু একটি পানশালার লাইসেন্স রয়েছে, তার ভিত্তিতেই পানশালার সম্প্রসারণ করা যেতে পারে। তবে তার জন্য বিল্ডিং বিভাগের অনুমতির প্রয়োজন রয়েছে। পুরসভার বিল্ডিং বিভাগের অনুমোদন নেওয়া হয়েছিল কি না, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ