চিৎপুর মোড় সংলগ্ন হোটেলে আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই অগ্নিকাণ্ডের জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪ জনের। এবার সেই হোটেল পরিদর্শনে যান কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কর্তারা। তবে যেহেতু এখনও পর্যন্ত ফরেন্সিক টিম আসেনি, তাই ভিতরে ঢুকতে পারেননি পুরসভার অফিসাররা। তবে ওই হোটেল নিয়ে একটি প্রাথমিক রিপোর্ট কলকাতা পুরসভার মেয়রকে জমা দিয়েছেন বিল্ডিং বিভাগের কর্তারা। তাতে ওই বিল্ডিংয়ে কোথাও কোনও অবৈধ নির্মাণ হয়েছে কি না, সেই বিষয়ে অবশ্য স্পষ্ট উল্লেখ নেই।



