Bartaman Logo
৯ জুন, ২০২৬

কন্যার পড়াশোনায় বাধা, এফআইআর হল বাবার বিরুদ্ধে

থানায় পৌঁছে ১৪ বছরের এক কিশোরীর দাবি ছিল, সে পড়াশোনা করতে চায়। এর জন্য বাবাকে তাকে মারধর করেছে। পুলিস এই ঘটনায় কিশোরীর বাবা দিগম্বর সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের

কন্যার পড়াশোনায় বাধা, এফআইআর হল বাবার বিরুদ্ধে
  • ১১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

এটা: থানায় পৌঁছে ১৪ বছরের এক কিশোরীর দাবি ছিল, সে পড়াশোনা করতে চায়। এর জন্য বাবাকে তাকে মারধর করেছে। পুলিস এই ঘটনায় কিশোরীর বাবা দিগম্বর সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। উত্তরপ্রদেশে এটা জেলার জালেসরের ইন্টার কলেজের দশম শ্রেণির ওই ছাত্রীর নাম ভাবনা। সম্প্রতি বাবা-মায়ের কাছে মেয়েটি তাকে পরীক্ষায় বসতে দেওয়ার অনুরোধ করে। তা শুনেই রেগে যান দিগম্বর। তিনি অর্থাভাবের কথা বলে মেয়েকে নিরস্ত করার চেষ্টা করেন। কিন্তু ভাবনা তা শুনতে রাজি ছিল না। এজন্য মেয়েকে মারধর শুরু করেন দিগম্বর। এরপর এক প্রতিবেশীর সাহায্যে থানায় পৌঁছে অভিযোগ দায়ের করেন ভাবনা। জুভেনাইল জাস্টিস আইনের ধারায় এফআইআর দায়ের করেছে পুলিস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ