মেষ: অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে ধনলাভের যোগ। পেশাদার ব্যক্তিদের পেশার প্রসার ও বড় বরাত প্রাপ্তি হতে পারে। মানসিক অস্থিরতা থাকবে।
মেষ: অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে ধনলাভের যোগ। পেশাদার ব্যক্তিদের পেশার প্রসার ও বড় বরাত প্রাপ্তি হতে পারে। মানসিক অস্থিরতা থাকবে।
বৃষ: ঘরে-বাইরে কর্মব্যস্ততা বৃদ্ধিতে শারীরিক দুর্বলতা। ক্রীড়াবিদ, ডাক্তার, শিল্পীদের পক্ষে দিনটি শুভপ্রদ।
মিথুন: শশুরবাড়ি থেকে অর্থপ্রাপ্তির যোগ। উদর ও নার্ভের সমস্যায় কষ্ট ভোগ। অর্থ ব্যয়ের প্রবণতায় লাগাম দিন।
কর্কট: কারও কাছ থেকে মূল্যবান দ্রব্য প্রাপ্তির যোগ। শরীর-স্বাস্থ্য দুপুরের পর ভোগাতে পারে। কাজকর্মে বিলম্বিত সাফল্য।
সিংহ: বহু প্রচেষ্টার পর জটিল কর্মে সাফল্য ও বিভাগীয় সুনাম বৃদ্ধি। দেহে আঘাত যোগ আছে। বিদ্যায় বাধা আসবে।
কন্যা: সন্তানের জন্য বা গুরুজনের স্বাস্থ্য সমস্যায় মানসিক উদ্বেগ ও চঞ্চলতা। অর্থপ্রাপ্তির যোগ অনুকূল। শরীর-স্বাস্থ্য চলনসই।
তুলা: কঠিন কর্মে অনায়াস সাফল্য ও সম্মান প্রাপ্তি। সৃজনশীল কর্মে উন্নতি ও উপার্জন বৃদ্ধি। বাক্য ও ব্যবহারে সতর্কতা দরকার।
বৃশ্চিক: ব্যবসায়িক কর্মে দিনটি শুভ। নতুন-বরাত পেতে পারেন। সন্তানের সঙ্গে সম্পর্কের শীতলতা।
ধনু: পুরনো সঞ্চয় বা শেয়ার থেকে অর্থলাভের সম্ভাবনা। রাজনীতির বিচারক ও সমাজসেবীদের সাফল্য ও সুনাম।
মকর: সৃজনশীল কাজকর্মে উল্লেখযোগ্য সাফল্য ও সুনাম প্রাপ্তি। ব্যবসায় গতিবৃদ্ধি ও উপার্জন বৃদ্ধি পাবে। লাভ বাড়বে।
কুম্ভ: ব্যবসায়িক কর্ম বা বিদ্যাচর্চায় আকস্মিক বাধায় দিশাহারা হতে পারেন। কাউকে কোনও কথা দিতে যাবেন না। অপদস্ত হতে পারেন।
মীন: একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম ও কিঞ্চিৎ সঞ্চয় হতে পারে। বুক ও পেটের যে কোনও সমস্যায় প্রথম থেকেই সতর্ক হন।