Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আর্থিক প্রতারণা? স্বস্তি পেলেন মিঠুন

কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন মিঠুন চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে চিৎপুর থানায় দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ দিল উচ্চ আদালত।

আর্থিক প্রতারণা? স্বস্তি পেলেন মিঠুন
  • ৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন মিঠুন চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে চিৎপুর থানায় দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ দিল উচ্চ আদালত। আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের কাছে কেস ডায়েরি তলব করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। যদিও বিচারপতি জানিয়েছেন, তদন্ত চলবে। তবে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। মিঠুনের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে চিৎপুর থানায় অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগ খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মিঠুন। তাতেই মিলল রক্ষাকবচ।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ