Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / খেলা

ফিফা’র জবাব মোহন বাগানকে

ফুটবলার আনোয়ার আলি ইস্যুতে ফিফা’র থেকে আশ্বাস পেল মোহন বাগান। রবিবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বিষয়টি দ্রুত নিষ্পত্তির কথা জানিয়েছে। ফেডারেশনের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে উল্লেখ রয়েছে চিঠিতে।

ফিফা’র জবাব মোহন বাগানকে
  • ২৪ নভেম্বর, ২০২৫ ১৭:১১

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফুটবলার আনোয়ার আলি ইস্যুতে ফিফা’র থেকে আশ্বাস পেল মোহন বাগান। রবিবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বিষয়টি দ্রুত নিষ্পত্তির কথা জানিয়েছে। ফেডারেশনের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে উল্লেখ রয়েছে চিঠিতে। উল্লেখ্য, মোহন বাগানের সঙ্গে লোন চুক্তি ভেঙে ইস্ট বেঙ্গলে সই করেন আনোয়ার। ফেডারেশনের কাছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট অভিযোগ জানায়। পরে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি আনোয়ারকে চার মাস নির্বাসন এবং দিল্লি এফসি ও ইস্ট বেঙ্গলকে দু’টি উইন্ডোর জন্য ট্রান্সফার ব্যান করে। এরপর কোর্টে যান আনোয়ার। আদালতের নির্দেশে ফের শুনানি শুরু করে ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। ফলে স্থগিত থাকে শাস্তি। তারপর দীর্ঘদিন কেটে গেলেও চূড়ান্ত রায় ঘোষিত হয়নি। বিরক্ত মোহন বাগান ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত দ্বারস্থ হয় ফিফার।

Advertisement
সম্পর্কিত সংবাদ