Bartaman Logo
৩১ মে, ২০২৬

ফিল্ড সার্ভে সম্পন্ন, ভোটের আগেই পুরুলিয়া-ঝাড়গ্রামে নতুন লাইনের কাজ শুরু করতে চায় রেল

পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম—১২৫ কিলোমিটারের নতুন রেল লাইন তৈরির ফিল্ড সার্ভে প্রক্রিয়া সম্পূর্ণ করেছে রেলমন্ত্রক। বুধবার লোকসভায় একথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

ফিল্ড সার্ভে সম্পন্ন, ভোটের আগেই পুরুলিয়া-ঝাড়গ্রামে নতুন লাইনের কাজ শুরু করতে চায় রেল
  • ১৯ মার্চ, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম—১২৫ কিলোমিটারের নতুন রেল লাইন তৈরির ফিল্ড সার্ভে প্রক্রিয়া সম্পূর্ণ করেছে রেলমন্ত্রক। বুধবার লোকসভায় একথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একইসঙ্গে রেলমন্ত্রকের শীর্ষ সূত্রে খবর, বাংলায় বিধানসভা নির্বাচন শুরু হওয়ার আগেই এসংক্রান্ত প্রকল্পের কাজে হাত দিতে মরিয়া হয়েছে বোর্ড। এদিন এসংক্রান্ত বিষয়ে লোকসভায় লিখিত প্রশ্ন করেছিলেন বঙ্গ বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত। তারই লিখিত জবাবে রেলমন্ত্রী জানিয়েছেন, ফিল্ড সার্ভে প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বর্তমানে সংশ্লিষ্ট প্রকল্পের ডিপিআর (বিস্তারিত প্রজেক্ট রিপোর্ট) তৈরির কাজে হাত দেওয়া হবে। তা হয়ে গেলেই সেইমতো পদক্ষেপ করা হবে।

Advertisement

যদিও সরকারিভাবে এর কোনো সময়সীমা জানাতে চাননি রেলমন্ত্রী। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কেন্দ্রের পূর্বতন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ আমলে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রতি বছর গড়ে ৪ হাজার ৩৮০ কোটি টাকা করে বরাদ্দ হত বাংলার জন্য। কিন্তু কেন্দ্রের বর্তমান মোদি জমানায় বাংলার জন্য সেই বরাদ্দের পরিমাণ প্রায় তিন গুণ বৃদ্ধি করা হয়েছে। 
অন্যদিকে, বুধবার লোকসভায় তৃণমূল সাংসদ দেবের এক লিখিত প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানিয়েছেন, ‘কবচ’ ৪.০ ইতিমধ্যে দেশের ১ হাজার ৪৫২ কিলোমিটার রুটে কার্যকর হয়েছে। বর্তমানে দিল্লি-মুম্বই এবং দিল্লি-হাওড়া রুটে দুর্ঘটনারোধী এই অত্যাধুনিক প্রযুক্তি কার্যকরের প্রক্রিয়া চলছে। এর মধ্যে দিল্লি-হাওড়া রুটের আওতায় থাকা ছোটা আম্বানা-বর্ধমান-হাওড়া শাখায় ২৬০ কিলোমিটার অংশে ‘কবচ’ ৪.০ প্রযুক্তি কার্যকর হয়েছে।

সম্পর্কিত সংবাদ