Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

‘সন্তানহারা’ অনুভূতি: প্রতীক প্রসঙ্গে সেলিম, বুদ্ধদেবের নামে সাংস্কৃতিক কেন্দ্রের ঘোষণা

তরুণ নেতা প্রতীক উর রহমানকে নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নিল না সিপিএমের রাজ্য কমিটি। শুক্রবার বৈঠকের শেষদিনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এম এ বেবি। এদিন সাংবাদিক সম্মেলনে প্রতীক উরের বিষয়ে নিজের ‘সন্তানহারা’ অনুভূতি ব্যক্ত করেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

‘সন্তানহারা’ অনুভূতি: প্রতীক প্রসঙ্গে সেলিম, বুদ্ধদেবের নামে সাংস্কৃতিক কেন্দ্রের ঘোষণা
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তরুণ নেতা প্রতীক উর রহমানকে নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নিল না সিপিএমের রাজ্য কমিটি। শুক্রবার বৈঠকের শেষদিনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এম এ বেবি। এদিন সাংবাদিক সম্মেলনে প্রতীক উরের বিষয়ে নিজের ‘সন্তানহারা’ অনুভূতি ব্যক্ত করেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

Advertisement

সেলিম আরো বলেন, ‘বিষয়টি বৈঠকে আমি উত্থাপন করেছি। প্রস্তাব রেখেছি, এটা খুবই বেদনাদায়ক। নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের জন্য আমাদের অনেক ইনভেস্ট করতে হয়। এই ধরনের কর্মী হারানোর প্রশ্ন উঠলেও, আমার কাছে সন্তান হারালে একজনের যেমন অনুভূতি হয়, আমার সেই অনুভূতি হয়েছে।’ সাংবাদিক সম্মেলনের শেষ পর্যায়ে একথা বলেন তিনি। সেলিম আরো বলেন, ‘গত দেড়-দুমাস কিছু অভিযোগ আসে। সম্পাদকমণ্ডলীতে সিদ্ধান্ত নিলাম, আমি বিষয়টা দেখব। তাঁর থেকে তো উত্তর নিতে হবে। তারপরই যোগাযোগ বন্ধ হয়ে যায়। জানতে পারি, অন্যদিকে যোগাযোগ বাড়ছে। যখন সিদ্ধান্ত হবে, জানিয়ে দেব।’ যদিও মাঝে একবার কড়া ভাষায় সেলিম বলে ওঠেন, ‘আমি শুনানিতে বসিনি। বিচার করছি না। বিচারের প্রক্রিয়া শুরু করিনি। আমি রায় দেব কী করে?’
এই প্রসঙ্গে বলতে গিয়ে নাম না করে প্রয়াত বাম নেতা সমীর পূততুণ্ডর প্রসঙ্গ তোলেন সেলিম। তিনি বলেন, ‘আমরা বলছি বাম বিকল্প। তখন পরিকল্পিতভাবে বলা হল সিপিএমকে বাদ দিয়ে বিকল্প বাম। কয়েকজনকে টার্গেট করা হয়েছিল। এখন একজন সদ্য প্রয়াত হয়েছেন। সবচেয়ে কম বয়সে দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্পাদক হয়েছিলেন। ওদের লক্ষ্য পূর্ণ হয়নি।’  অন্যদিকে, ১ মার্চ প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিনে তাঁর নামাঙ্কিত সাংস্কৃতিক কেন্দ্রের পথচলার কথা ঘোষণা করেন সেলিম। এ জে সি বোস রোডের উপরেই এই কেন্দ্র গড়ে উঠবে। আসন সমঝোতার বিষয়ে ৯২ শতাংশ সমাধান হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন রাজ্য সম্পাদক।

Advertisement
সম্পর্কিত সংবাদ