Bartaman Logo
১৫ জুন, ২০২৬

ফি ১৫৭ টাকা! মহিলা জঙ্গিদের জন্য অনলাইন কোর্স জয়েশ-ই-মহম্মদের

ভারতের অপারেশন সিন্দুরে কোমর ভেঙে গিয়েছিল পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের। ক্ষয়ক্ষতি সামলে ফের সক্রিয় হয়ে উঠতে মরিয়া চেষ্টা চালাচ্ছে তারা।

ফি ১৫৭ টাকা! মহিলা জঙ্গিদের জন্য অনলাইন কোর্স জয়েশ-ই-মহম্মদের
  • ২৩ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভারতের অপারেশন সিন্দুরে কোমর ভেঙে গিয়েছিল পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের। ক্ষয়ক্ষতি সামলে ফের সক্রিয় হয়ে উঠতে মরিয়া চেষ্টা চালাচ্ছে তারা। ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ আর বাড়াতে ভিন্ন পথও নিয়েছে এই জঙ্গি গোষ্ঠী। আগেই জানা গিয়েছিল, এবার মহিলা জঙ্গি বাহিনী তৈরি করতে চলেছে জয়েশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার। বাহিনীর নাম ‘জামাত-উল-মোমিনাত’। যার নেতৃত্ব রয়েছে মাসুদ আজহারের দুই বোন সাদিয়া ও সামাইরা। সাদিয়ার স্বামী অপারেশন সিন্দুরের সময় মারা গিয়েছিল। বাহওয়ালপুর জয়েশের সদরদপ্তরে বিমানহানা চালিয়ে তাকে খতম করেছিল ভারতীয় বায়ুসেনা। এবার জানা যাচ্ছে, এবার মহিলাদের জঙ্গিকার্যকলাপে মগজধোলাই ও প্রশিক্ষণের জন্য অনলাইন কোর্স চালু করতে চলেছে জয়েস। কোর্সের নাম দেওয়া হয়েছে,তুফাত আল-মুমিনাত। এর মাধ্যমে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করছ মাসুদের গোষ্ঠী। এতে যেমন নয়া জঙ্গি নিয়োগ করা যাবে, তেমনই অর্থ সংগ্রহের কাজও হবে। 

Advertisement

আগামী ৮ নভেম্বর থেকে অনলাইনে শুরু হবে প্রশিক্ষণ। প্রতিদিন ৪০ মিনিট করে ধরে প্রশিক্ষণের ‘ক্লাস’ চলবে। যে সমস্ত মহিলারা প্রশিক্ষণে যোগ দেবে তাদের থেকে পাকিস্তানি ৫০০ টাকা (ভারতীয় মুদ্রায় ১৫৭ টাকা) নেওয়া হবে। মহিলাদের সদস্যদের প্রশিক্ষণে নিযুক্ত থাকবে পুলওয়ামা সিআরপিএফের কনভয়ে হামলায় জড়িত জঙ্গিদের স্ত্রীরা। এই কোর্সে ইসলাম ও জেহাদ প্রসঙ্গ টেনে অংশগ্রহণকারীদের মগজধোলাই করা হবে। এদিকে পুরো বিষয়টির উপর তীক্ষ্ণ নজর রাখছেন ভারতের গোয়েন্দারা। পাশাপাশি জঙ্গিদের যে কোনও হামলা প্রতিরোধের জন্য সীমান্তে প্রস্তুত রয়েছেন জওয়ানরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ