


তাজ বেঙ্গল কলকাতা
১৫ জুন ফাদার্স ডে। সেই উপলক্ষ্যে তাজ বেঙ্গল হোটেলের ক্যাল ২৭ রেস্তরাঁয় পাবেন বিশেষ ব্রাঞ্চ মেনু। থাকবে পিৎজা, পাস্তা, গ্রিল স্টেশন, নানা ধরনের সিফুড, আমিষ ও নিরামিষ রোস্ট, ডেজার্ট ইত্যাদি।
তাজ সিটি সেন্টার নিউটাউন
এখানকার শামিয়ানা রেস্তরাঁয় ফাদার্স ডে উপলক্ষ্যে থাকবে বিশেষ মেনু। পাবেন নানা ধরনের আমিষ ও নিরামিষ পিৎজা, শাওয়ার্মা স্টেশন, বাঙালি মেন কোর্স, কলকাতা স্পেশাল চাট, বিরিয়ানি স্টেশন, আইসক্রিম স্টেশন সহ আরও নানা পদ।
তাজ তাল কুটির
এখানে ফাদার্স ডে মেনুতে পাবেন বিভিন্ন ধরনের ডেজার্ট। থাকবে র্যাস্পবেরি কোকোনাট মুশ, হেরিটেজ টম্যাটো পাই, বম্বে স্যান্ডউইচ, স্ট্রবেরি বাভারোলস, হোয়াইট চকোলেট অ্যান্ড রোস বনবন ইত্যাদি।
হায়াত সেন্ট্রিক কলকাতা
আগামিকাল ফাদার্স ডে। সেই উপলক্ষ্যে নতুন রকম মেনু সাজিয়েছে হায়াত সেন্ট্রিক কলকাতার যাযাবর রেস্তরাঁ। থাকবে চিকেন ডাকবাংলো, মাছের কালিয়া, গন্ধরাজ পনির, নানারকম চাট প্ল্যাটার, পাস্তা, টেরিয়াকি গ্রিল, পানজেনেলা পাস্তা ইত্যাদি। এছাড়াও চিকেন, ফিশ, প্রন সহ নানা ধরনের পদ পাবেন এখানে।
নভোটেল
এখানে ফাদার্স ডে উপলক্ষ্যে ১৫ জুন পাবেন আফগানি চিকেন, মাটন বিরিয়ানি, চিকেন পিকাটা ইত্যাদি। লাইভ শেফ স্টেশন থাকবে। শেফের সঙ্গে কথা বলা, বাবার জন্য বিশেষ কোনও মেনু তৈরি করানো, কোনও খাবারের উপর আলাদা কারুকার্য করা সবই করতে পারেন। এছাড়াও বিশেষ এই দিনটাকে উল্লেখযোগ্য করে তোলার জন্য থাকবে ফ্যামিলি ফটো বুথ, মেসেজ উইথ সারপ্রাইজ মাফিন, লাকি ড্র ইত্যাদি।
স্যুপস কেক কো
এখানে ফাদার্স ডে-তে পাবেন দু’রকম চিজ কেক— মিক্সড বেরি আর ম্যাঙ্গো, চকোলেট সল্টেড ক্যারামেল, চকোলেট হেজেলনাট টার্ট ইত্যাদি। এই সব পদেরই দুটো ধরন থাকবে, ডিম সহ ও ডিম ছাড়া। যাঁরা নিরামিষ খান তাঁদের কথা ভেবেই এগলেস খাবার রাখা হয়েছে মেনুতে। এই খাবার হোম ডেলিভারি করানো যাবে।
হোটেল হলিডে ইন কলকাতা এয়ারপোর্ট
এখানে ফাদার্স ডে-র দিন পাবেন বিশেষ ব্রাঞ্চ। থাকবে জাপ্পা তোসকানা চিকেন, ভেজিটেবল টেম্পুরা, ফিশ কেক প্যাটি, ফ্রায়েড এগপ্লান্ট মাস্টার্ড স্যালাড, মিক্সড ভেজ অ্যান্ড স্পিনাচ ইন হট গার্লিক, চিকেন কর্দোঁ ব্লু, চিকপি অ্যান্ড পট্যাটো ট্যাঙ্গি, কলকাতা মাটন বিরিয়ানি, কফি বরফি, বাকলাভা, রেড ভেলভেট কেক ইত্যাদি। ব্রাঞ্চ বিলের উপর থাকবে ২৫% ছাড়।
আওয়াধ ১৫৯০
ফাদার্স ডে বাবা ও সন্তান দু’জনের জীবনেই একটা বিশেষ দিন। সেই কারণে দিনটিকে আরও বিশেষ করে তুলতে মোগলাই রেস্তরাঁ আওয়াধ ১৫৯০-তে নতুনত্বে ভরা এক মেনুর আয়োজন করা হয়েছে। তার মধ্যে পাবেন মুর্গ জাফরানি কাবাব, মুর্গ কালি মির্চ, গোস্ত গালৌটি কাবাব, গোস্ত কাকোরি কাবাব, গোস্ত বড়া কাবাব, গোস্ত হারিসা রেশমি কাবাব, গোস্ত তবক মাস, মাহি টিক্কা, মাহি জাফরানি কাবাব, মুর্গ খাড়ে মশলা, তেহরি বিরিয়ানি, ইয়াখনি বিরিয়ানি, মাহি কালিয়া, ইরানি ঝিংগা মশলা ইত্যাদি।
চ্যাপ্টার টু
এখানে ফাদার্স ডে মেনুতে রয়েছে স্প্যানিশ স্টাইল স্কুইড স্টেক উইথ বাটার গার্লিক স্যস, পোচড স্যামন, স্যামন স্টেক, ব্রেইজড অক্টোপাস উইথ রেড ওয়াইন স্যস, বাটার পেপার গার্লিক ট্রাউট, চিকেন আলা কিভ, প্রন অন টোস্ট, চিকেন স্ট্রগানভ, পোর্ক ভিন্দালু, ল্যাম্ব চপস, সি ফুড চাউডার, ম্যাঙ্গো কাস্টার্ড, ম্যাঙ্গো চিজকেক, ক্যারামেল কাস্টার্ড, নাটি ক্রাঞ্চ সহ নানা পদ।
ঝড়ে জলে জঙ্গলে
এখানে ফাদার্স ডে উপলক্ষ্যে বিশেষ আয়োজন, ‘বাবার সঙ্গে জঙ্গলে’। সপ্তাহান্তের ভ্রমণে গেলে জঙ্গল সাফারি, রিভার রাইড ও খাবারের উপর পাবেন ৩০% ছাড়। লাঞ্চ ও ডিনারের বিশেষ মেনুতে থাকবে ক্র্যাব মশলা, ভাপা ইলিশ, প্রন মালাইকারি, কষা মাংস, বাসন্তী পোলাও, ডিমের ডেভিল সহ আরও নানারকম পদ।
বিরিয়ানি ক্যান্টিন
ফাদার্স ডে উপলক্ষ্যে ১৫ জুন, রবিবার এখানে পাবেন পোটলাম চিকেন কিমা বিরিয়ানি, আওয়াধি ফিশ, পেশওয়ারি টেংরি কাবাব, লখনউ পনির বিরিয়ানি, মুর্গ রোজালি কাবাব, তন্দুরি মাশরুম, ডেথ বাই চকোলেট, কুলফি ফালুদা ইত্যাদি।
ভিভান্তা কলকাতা
এখানে ফাদার্স ডে উপলক্ষ্যে পাবেন মোচার কোপ্তা মালাইকারি, মটরশুঁটির ধোকার ডালনা, নিহারি গোস্ত, চামোলা ম্যারিনেটেড গ্রিলড ফিশ, তন্দুরি ঝিঙ্গা, মাটন শিক কাবাব, পনির কে সুলে, কলকাতা ফিশ ফ্রাই, চিংড়ি মালাইকারি, চিকেন ডাকবাংলো, ঢাকাই মাংস কষা, ধোকার ডালনা, কলকাতা বিরিয়ানি, ম্যাঙ্গো চিলি চিজকেক সহ বিভিন্ন পদ।