Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

যৌন নির্যাতনে দোষী সাব্যস্ত বাবা

ছয় বছরের কন্যার উপর যৌন নির্যাতন চালানোর ঘটনায় অভিযুক্ত বাবাকে দোষী সাব্যস্ত করল আদালত। শনিবার আলিপুরের বিশেষ পকসো আদালতের বিচারক রিম্পা রায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন।

যৌন নির্যাতনে দোষী সাব্যস্ত বাবা
  • ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছয় বছরের কন্যার উপর যৌন নির্যাতন চালানোর ঘটনায় অভিযুক্ত বাবাকে দোষী সাব্যস্ত করল আদালত। শনিবার আলিপুরের বিশেষ পকসো আদালতের বিচারক রিম্পা রায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। আগামী সোমবার সাজার মেয়াদ ঘোষণা করবে আদালত। সরকারি কৌঁসুলি সুব্রতা কর এদিন সাংবাদিকদের জানান, ২০১৮ সালের ৪ এপ্রিল অভিযুক্ত বাবার বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে। নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট দেওয়া হয়। আদালতে ছয় বছরের কন্যা ও তার মা সাক্ষ্য দেন। এমনকী অভিযুক্ত বাবাকে শনাক্ত করে নাবালিকা। অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর এদিন আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। আদালতের মন্তব্য, এই মামলায় ধৃতের বিরুদ্ধে সরকার পক্ষের আনা অভিযোগ প্রমাণিত হয়েছে।                                                 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ