Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটার তালিকায় ছেলেদের নাম ভুল, বাদুড়িয়ায় আত্মঘাতী বাবা

ছেলেদের ভোটার তালিকায় বানানের ভুল ছিল। এসআইআর-এর ফলে বিপদ হতে পারে। এমন আশঙ্কায় কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন প্রৌঢ়।

ভোটার তালিকায় ছেলেদের নাম ভুল, বাদুড়িয়ায় আত্মঘাতী বাবা
  • ২০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট ও নিজস্ব প্রতিনিধি, বরানগর: ছেলেদের ভোটার তালিকায় নামের বানানে ভুল ছিল। এসআইআর-এর ফলে বিপদ হতে পারে, এমন আশঙ্কায় কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন প্রৌঢ়। অবশেষে পরিবারের সদস্যদের অজ্ঞাতে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন তিনি। মৃতের নাম শফিকুল মণ্ডল (৫৮)। বাড়ি বাদুড়িয়ার যদুরহাটিতে। পরিবারের দাবি, এসআইআর আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন শফিকুল। অন্যদিকে, বুধবার রাতে বেলঘরিয়া প্রফুল্ল নগরের বাসিন্দা অশোক সর্দার নামে এক বৃদ্ধ ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিজনদের দাবি, অশোকবাবু ও তাঁর স্ত্রীয়ের নাম ২০০২-এর তালিকায় নেই। এদিন সকাল থেকে এনিয়েই চিন্তায় ছিলেন তিনি। তারপরই রাতে এই ঘটনা ঘটে। বর্তমানে ওই বৃদ্ধ আর জি করে চিকিৎসাধীন।

Advertisement

বসিরহাটের ঘটনায় শফিকুলের পরিবারের সদস্যরা বলেন, ভোটার তালিকায় শফিকুলের ছেলেদের নামের বানান ভুল ছিল। এসআইআর চালু হতেই সেই ভুল সংশোধন করার অনেক চেষ্টা করেন তিনি। তবে সংশোধন করতে পারছিলেন না। এই নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। খবর পেয়ে বুধবার মৃত শফিকুলের বাড়িতে যান স্থানীয় বিধায়ক আব্দুর রহিম গাজি। তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। আর বসিরহাট জেলার বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস বলেন, শাসকদলএলাকায় ভয়ের পরিবেশ তৈরি করেছেন। ফলে, অনেকে ভেঙে পড়ে এমন কাণ্ড ঘটাচ্ছেন।

সম্পর্কিত সংবাদ