Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

চালু হচ্ছে ফাস্টট্যাগের বার্ষিক পাস, কত খরচ হবে জানুন

দীর্ঘদিন ধরেই টোল নীতিতে পরিবর্তন আনার চেষ্টা চালাচ্ছিল কেন্দ্র। জল্পনা মতো ফাস্টট্যাগের নিয়মে এল বড়সড় পরিবর্তন। এবার টোলপ্লাজা দিয়ে যাতায়াতের জন্য বারবার ফাস্টট্যাগ রিচার্জ করতে হবে না।

চালু হচ্ছে ফাস্টট্যাগের বার্ষিক পাস, কত খরচ হবে জানুন
  • ১৮ জুন, ২০২৫ ১৭:০৬
Prefer us on Google

নয়াদিল্লি, ১৮ জুন: দীর্ঘদিন ধরেই টোল নীতিতে পরিবর্তন আনার চেষ্টা চালাচ্ছিল কেন্দ্র। জল্পনা মতো ফাস্টট্যাগের নিয়মে এল বড়সড় পরিবর্তন। এবার টোলপ্লাজা দিয়ে যাতায়াতের জন্য বারবার ফাস্টট্যাগ রিচার্জ করতে হবে না। গাড়ি চালকদের জন্য আনা হল ৩ হাজার টাকা মূল্যের বার্ষিক ফাস্টট্যাগ পাস। আগামী ১৫ আগস্ট থেকে চালু হবে এটি। আজ, বুধবার এক্স হ্যান্ডেলে একথা জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গাদকারি। 

Advertisement

মনে করা হচ্ছে, নতুন এই নীতির ফলে টোল প্লাজায় গাড়ির লম্বা লাইনের ভিড় কিছুটা কমবে। হবে না যানজটও। চালক ও যাত্রীদের তুলনামূলক কম সময়ে অপেক্ষা করতে হবে। এছাড়া নতুন এই পাস কিছুটা সাশ্রয়ীও হবে বলে কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে। এই পাস সক্রিয় করার দিন থেকে এক বছর পর্যন্ত ভ্যালিড থাকবে। এই সময়ের মধ্যে ২০০টি ট্রিপ করা যাবে। যদি নির্ধারিত সময়ের আগেই ২০০টি ট্রিপ শেষ হয়ে যায় তাহলে ব্যবহারকারীদের পাসটি আবার রিনিউ করতে হবে। তবে এই পাসটি আপাতত বাণিজ্যিক গাড়ি জন্য লাগু হয়নি। ব্যক্তিগত যানবাহন মূলত- গাড়ি, জিপ, ভ্যান ইত্যাদির জন্যই এই ব্যবস্থা আনা হয়েছে। এই নতুন পাসের মাধ্যমে দেশের সমস্ত জাতীয় সড়কে চলাচল করতে পারবে গাড়িগুলি। রাজমার্গ যাত্রা অ্যাপ, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়ার ওয়েবসাইট এবং কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রকের ওয়েবসাইট থেকে এই পাস কেনা যাবে। রিনিউও করা যাবে সেখান থেকেই। জানা গিয়েছে, নতুন এই পাস কেনার জন্য কোনও অতিরিক্ত নথি লাগবে না। যাদের ফাস্টট্যাগ রয়েছে সেই সব ব্যবহারকারীরা খুব সহজেই এই পাস কিনতে পারবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ