Bartaman Logo
৩ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ক্ষতিপূরণ ছাড়াই জমির উপর দিয়ে গ্যাসের পাইপ লাইন, বিক্ষোভ কৃষকদের

নোটিশ না দিয়ে এবং উপযুক্ত ক্ষতিপূরণ ছাড়াই জোর করে জমির উপর দিয়ে গ্যাসের পাইপ লাইন নিয়ে যাওয়া হচ্ছে। এই অভিযোগে...

ক্ষতিপূরণ ছাড়াই জমির উপর দিয়ে গ্যাসের পাইপ লাইন, বিক্ষোভ কৃষকদের
  • ৩ ডিসেম্বর, ২০২৫ ১৫:১২
Prefer us on Google

নোটিশ না দিয়ে এবং উপযুক্ত ক্ষতিপূরণ ছাড়াই জোর করে জমির উপর দিয়ে গ্যাসের পাইপ লাইন নিয়ে যাওয়া হচ্ছে। এই অভিযোগে আজ, বুধবার জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান বেশ কয়েকজন কৃষক। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা আইনজীবী সৌজিৎ সিংহ এবং আদিবাসী বিকাশ পরিষদ নেতা রাজেশ লাকড়া। দিন কয়েক আগেই এই কৃষকরা জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এই ইস্যুতে লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। এই অভিযোগে এদিন তাঁরা জেলাশাসকের দপ্তরের সামনে জমায়েত হন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ