Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কেন্দ্রীয় বাজেটে উপেক্ষিত চাষির স্বার্থ, মত তৃণমূলের

কৃষক, খেতমজুরদের সঙ্গে প্রতারণা করছে কেন্দ্রের বিজেপি সরকার। তাঁদের সঙ্গে বঞ্চনা করছে। তাঁদের সার্বিক উন্নয়নের জন্য কোনো পদক্ষেপ করা হয়নি। এই অভিযোগ তুলে কেন্দ্রের শাসক দল বিজেপিকে চড়া সুরে আক্রমণ করল তৃণমূল।

কেন্দ্রীয় বাজেটে উপেক্ষিত চাষির স্বার্থ, মত তৃণমূলের
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কৃষক, খেতমজুরদের সঙ্গে প্রতারণা করছে কেন্দ্রের বিজেপি সরকার। তাঁদের সঙ্গে বঞ্চনা করছে। তাঁদের সার্বিক উন্নয়নের জন্য কোনো পদক্ষেপ করা হয়নি। এই অভিযোগ তুলে কেন্দ্রের শাসক দল বিজেপিকে চড়া সুরে আক্রমণ করল তৃণমূল। পাশাপাশি রাজ্যের শাসক দলের তরফ থেকে তুলে ধরা হল, কৃষক সমাজের পাশে সর্বতোভাবে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এসআইআর প্রক্রিয়াতেও কৃষকরা যেভাবে হেনস্তার শিকার হয়েছেন, তা নিয়েও সরব হয়েছে তৃণমূল।

Advertisement

রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কৃষক, খেতমজুর সম্মেলনের আয়োজন করেছিল তৃণমূল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার কৃষক হাজির হয়েছিলেন এই সম্মেলনে। বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এসআইআর প্রক্রিয়ার সাধারণ মানুষকে হেনস্তার প্রতিবাদ জানানো হয় এই সম্মেলন থেকে। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি বলেন, কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন রাজ্যের কৃষকরা। এবারের বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় খেতমজুরদের জন্য ২০০০ টাকা করে দুই কিস্তিতে ৪০০০ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন। কৃষকদের পাশে আমরা পূর্ণ সহযোগিতা নিয়ে আছি এবং থাকব। পাশাপাশি এসআইআর প্রসঙ্গ তুলে ধরেন সুব্রতবাবু। তাঁর বক্তব্য, এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষকে হেনস্তার মুখে পড়তে হয়েছে। এই অবস্থায় রাজ্যের ৮৪ হাজার বুথে ১৩-১৪ লক্ষ তৃণমূল কর্মী মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। মানুষের মৌলিক অধিকার আমরা হরণ করতে দেব না। তৃণমূলের কৃষক, খেতমজুর সংগঠনের সভাপতি পূর্ণেন্দু বসু বলেন, একদিকে কেন্দ্রীয় বঞ্চনা। অন্যদিকে এসআইআর হেনস্তা। কৃষকদের উপর নানাভাবে দমন-পীড়ন চালাচ্ছে কেন্দ্র। এই অবস্থায় আমরা কৃষকদের পাশে আছি।
কেন্দ্রের বিজেপি সরকার যে কৃষকদের দিকে দৃষ্টি দেয় না, সেই তথ্য তুলে ধরেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর তথ্য, ২০২৬-২৭ সালে কেন্দ্রের বাজেট ৫৩ লক্ষ কোটি টাকার। সেখানে কৃষিখাতে বরাদ্দ করা হয়েছে মাত্র ১.৪০ লক্ষ কোটি। এই তথ্যই বলে দেয় কৃষকদের নিয়ে কোনো চিন্তাভাবনা নেই কেন্দ্রের। কিন্তু বাংলার সরকার ৪ লক্ষ কোটি টাকার বাজেটে কৃষিখাতে বরাদ্দ করেছে ২৪ হাজার কোটি টাকা।

Advertisement
সম্পর্কিত সংবাদ