Bartaman Logo
১২ জুলাই, ২০২৬

২০ মে শ্রমিক সংগঠনগুলির ধর্মঘটের দিনেই গ্রামীন হরতালের ডাক কৃষকদের, মোদি সরকারের সঙ্গে সঙ্ঘাত তুঙ্গে

মোদি সরকার একের পর এক শ্রমিক স্বার্থবিরোধী নীতি গ্রহণ করছে। এই অভিযোগে ইতিমধ্যেই আগামী ২০ মে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা করেছে সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি।

২০ মে শ্রমিক সংগঠনগুলির ধর্মঘটের দিনেই গ্রামীন হরতালের ডাক কৃষকদের, মোদি সরকারের সঙ্গে সঙ্ঘাত তুঙ্গে
  • ১৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদি সরকার একের পর এক শ্রমিক স্বার্থবিরোধী নীতি গ্রহণ করছে। এই অভিযোগে ইতিমধ্যেই আগামী ২০ মে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা করেছে সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি। এবার ওই একইদিনে আলাদা করে গ্রামীণ হরতালের ডাক দিলেন কৃষকরা। তারা জানিয়েছেন যে, আগামী ২০ মে সারা দেশের কোনও গ্রামে কাজ করবেন না কৃষক, খেতমজুররা। গ্রামীণ হরতালে দেশজুড়ে বন্ধ থাকবে এই সংক্রান্ত যাবতীয় পরিষেবা। ‘অল ইন্ডিয়া এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ওয়ার্কার ইউনিয়নস প্ল্যাটফর্ম’ এই গ্রামীণ হরতালের ডাক দিয়েছে। স্বাভাবিকভাবেই আশঙ্কা করা হচ্ছে যে, একইসঙ্গে দু’টো কর্মসূচিকে কেন্দ্র করে কেন্দ্র-ধর্মঘটীদের সংঘাতের সম্ভাবনা রয়েছে। ফলে পুলিস-প্রশাসনকে অগ্রিম ব্যবস্থা নিতে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে সরকার। কেন্দ্রের বিজেপি সরকার তাদের ১০০ দিনের কাজের কোটি কোটি টাকা বকেয়া রেখেছে। এই অভিযোগে দীর্ঘদিন ধরেই মোদি সরকারের বিরুদ্ধে সোচ্চার পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। ঘটনাচক্রে গ্রামীণ হরতালের অন্যতম প্রধান এজেন্ডাও এই ১০০ দিনের কাজ কর্মসূচিই। সংশ্লিষ্ট সংগঠন জানিয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মসূচি মনরেগায় অন্তত ২০০ দিনের কাজের বন্দোবস্ত করতে হবে মোদি সরকারকে। এক্ষেত্রে ন্যূনতম দৈনিক মজুরি দিতে হবে ৬০০ টাকা করে। মজুরি প্রদানের ক্ষেত্রে যাতে কোনওরকম জালিয়াতি না হয়, তা সুনিশ্চিত করতে হবে। সর্বোপরি চাহিদা মেনে যথাযথ কর্মসংস্থানের বন্দোবস্ত করতে হবে সরকারকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ