Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

সাত্ত্বিক-চিরাগ জুটির বিদায়

শুক্রবার ইন্দোনেশিয়া ওপেনে দৌড় থামল সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠির। পুরুষদের ডাবলসে কোয়ার্টার ফাইনালে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল ভারতীয় জুটি।

সাত্ত্বিক-চিরাগ জুটির বিদায়
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জাকার্তা: শুক্রবার ইন্দোনেশিয়া ওপেনে দৌড় থামল সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠির। পুরুষদের ডাবলসে কোয়ার্টার ফাইনালে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল ভারতীয় জুটি। শেষ আটে তাঁরা মুখোমুখি হয়েছিলেন মালয়েশিয়ার মান উই চং এবং টি কাই উনের। ৪৩ মিনিটের লড়াইয়ে চিরাগরা হারলেন ১৯-২১, ১৬-২১ স্ট্রেট গেমে। দুই জুটির শেষ পাঁচটি সাক্ষাৎকারে এই প্রথম জয়ের স্বাদ পেল মালয়েশিয়ানরা।

Advertisement

উল্লেখ্য, এর আগেই এই প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন লক্ষ্য সেন, এইচএস প্রণয়। লড়াই চালাচ্ছিলেন পিভি সিন্ধু ও সাত্ত্বিক-চিরাগ। বৃহস্পতিবার বিদায় নিয়েছেন হায়দরাবাদি শাটলার। আর এদিন প্রাত্তন শীর্ষ বাছাই জুটির হারে শেষ হয়ে গেল ভারতের আশা।

Advertisement
সম্পর্কিত সংবাদ