Bartaman Logo
৯ জুন, ২০২৬

অস্ত্রোপচারের সময় অসমে ধৃত ভুয়ো ডাক্তার!

ফের বড়সড় প্রশ্নচিহ্নের মুখে অসমের স্বাস্থ্যব্যবস্থা! কাছাড় জেলার শিলচর শহরের এক হাসপাতালে হাতেনাতে ধরা পড়লেন এক ভুয়ো চিকিৎসক।

অস্ত্রোপচারের সময় অসমে ধৃত ভুয়ো ডাক্তার!
  • ৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি: ফের বড়সড় প্রশ্নচিহ্নের মুখে অসমের স্বাস্থ্যব্যবস্থা! কাছাড় জেলার শিলচর শহরের এক হাসপাতালে হাতেনাতে ধরা পড়লেন এক ভুয়ো চিকিৎসক। জানা গিয়েছে, ধৃত ভুয়ো চিকিৎসকের নাম পুলক মালাকার। তিনি শ্রীভূমি জেলার বাসিন্দা। অভিযোগ, কোনওরকম বৈধ অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে ওই হাসপাতালের প্রসূতি বিভাগে শল্যচিকিৎসক হিসেবে কাজ করছিলেন তিনি। গর্ভবতী মহিলাদের অপারেশন থেকে চিকিৎসা—সবই করতেন তিনি। সম্প্রতি এক গর্ভবতী মহিলার অস্ত্রোপচারের সময় পুলিসের জালে হাতেনাতে ধরা পড়েন অভিযুক্ত চিকিৎসক। এই খবর ছড়িয়ে পড়তেই শিলচর শহরে চাঞ্চল্য ছড়ায়। বৈধ কাগজপত্র ছাড়া তিনি কিভাবে চিকিৎসক হিসেবে এই হাসপাতালে যোগ দিলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে কাছাড় জেলা পুলিস। ওই জাল চিকিৎসক কাদের মদতে এতদিন ধরে চাকরি করছিলেন, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ