Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভুয়ো জাতিগত শংসাপত্র, বাতিল ৩ জন পরীক্ষার্থী

ভুয়ো জাতিগত শংসাপত্র দেওয়ার অভিযোগে ২০২৩ সালের মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট (ফাইনাল) এগজামিনেশনের তিন পরীক্ষার্থীকে বাতিল করল পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।

ভুয়ো জাতিগত শংসাপত্র, বাতিল ৩ জন পরীক্ষার্থী
  • ৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভুয়ো জাতিগত শংসাপত্র দেওয়ার অভিযোগে ২০২৩ সালের মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট (ফাইনাল) এগজামিনেশনের তিন পরীক্ষার্থীকে বাতিল করল পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করেছে পিএসসি। তাতে জানানো হয়েছে, সন্তু পান, দেবব্রত পাল এবং রাহুল মাহাতো তফসিলি উপজাতি সম্প্রদায়ের ব্যক্তি নয়। রাহুল নিজেই ভুয়ো জাতিগত শংসাপত্র দেওয়ার বিষয়টি স্বীকার করে নিয়ে কমিশনকে ই-মেইল পাঠিয়েছে। সন্তুর জমা দেওয়া জাতিগত শংসাপত্রের ক্রমিক নম্বর ধরে অনগ্রসর শ্রেণি উন্নয়ন দপ্তরের তথ্যভাণ্ডারে খোঁজ করা হলে, এমন কোনও শংসাপত্রের খোঁজ মেলেনি। দেবব্রতর দেওয়া তথ্যেও অসংগতি পাওয়া গিয়েছে। ফলে তাঁদের আর পরীক্ষায় বসতে দেওয়া হয়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ