Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জাল নিয়োগপত্র, বর্ধমান স্টেশনে ২ ভুয়ো টিটি আটক

ব্যস্ত বর্ধমান স্টেশন। বুধবার দিনের ব্যস্ত সময়ে ট্রেন যাত্রীদের ভিড়। স্টেশনের ফুট ওভারব্রিজে (এফওবি) দুই টিকিট পরীক্ষক (টিটি) লাগাতার চেকিং করছেন।

জাল নিয়োগপত্র, বর্ধমান স্টেশনে ২ ভুয়ো টিটি আটক
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যস্ত বর্ধমান স্টেশন। বুধবার দিনের ব্যস্ত সময়ে ট্রেন যাত্রীদের ভিড়। স্টেশনের ফুট ওভারব্রিজে (এফওবি) দুই টিকিট পরীক্ষক (টিটি) লাগাতার চেকিং করছেন। বিনা টিকিটের যাত্রীদের সরকারি আইন মেনে ফাইন করছেন। বৈধ যাত্রীদের টিকিট পরীক্ষা করে ছেড়ে দিচ্ছেন। বেলা সাড়ে ১১টা নাগাদ বর্ধমান স্টেশনের কয়েকজন রেল কর্মীদের ওই দুই টিটি’র কার্যকলাপ সন্দেহজনক মনে হয়। দ্রুত খবর ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে বর্ধমান স্টেশনের টিটিদের বিভাগীয় প্রধান সহ তিন টিকিট পরীক্ষক সেখানে হাজির হন। সংশ্লিষ্ট দুই টিটির কাছ থেকে নিয়োগপত্র, ডিউটি রোস্টার সহ যাবতীয় সরকারি নথি চাওয়া হয়। সেইসব নথি হাতে পেয়ে কার্যত হতবাক রেলকর্মীরা। কারণ, ফেক নিয়োগপত্র নিয়ে টিটির ডিউটি করছেন ওই দুই ব্যক্তি। সূত্রের দাবি, তাঁরা নিজেরাও জানতেন না নিয়োগপত্র জাল। কোনও প্রতারণা চক্রের হাতে পড়ে মোটা টাকা দিয়ে সরকারি চাকরির পাতা ফাঁদে পা দিয়েছেন তাঁরা। ওই দুই ব্যক্তিকে আটক করে রেল আইন মেনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হাওড়া ডিভিশনের তরফে জানানো হয়েছে, ভারতীয় রেল যেকোনও নিয়োগের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে হয়। এক্ষেত্রে সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ