Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬

বোমা সরাতে গিয়েই বিস্ফোরণ, মৃত্যু সন্দেহভাজন খালিস্তানির

বিস্ফোরণে মৃত্যু হল এক সন্দেহভাজন খালিস্তানি জঙ্গির। মঙ্গলবার সকালের এই ঘটনাটি পাঞ্জাবের অমৃতসরের। এদিন মাজিথা রোড বাইপাসের কাছে একটি নির্জন জায়গায় গিয়েছিল ওই যুবক।

বোমা সরাতে গিয়েই বিস্ফোরণ, মৃত্যু সন্দেহভাজন খালিস্তানির
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: বিস্ফোরণে মৃত্যু হল এক সন্দেহভাজন খালিস্তানি জঙ্গির। মঙ্গলবার সকালের এই ঘটনাটি পাঞ্জাবের অমৃতসরের। এদিন মাজিথা রোড বাইপাসের কাছে একটি নির্জন জায়গায় গিয়েছিল ওই যুবক। সেখান থেকে বিস্ফোরক পদার্থ সরানোর সময় দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের জেরে যুবকের দু’টি হাত উড়ে যায়। পুলিসের সন্দেহ, নিহত যুবকের সঙ্গে বব্বর খালসা ইন্টারন্যাশনালের যোগ থাকতে পারে। ডিআইজি (বর্ডার রেঞ্জ) সতিন্দর সিং জানিয়েছেন, নিহতের পকেট থেকে বেশকিছু নথি উদ্ধার করা হয়েছে। নিহত সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। ডিআইজি বলেন, ‘ বিস্ফোরক পদার্থ ওই যুবকের হাতে ছিল। বিস্ফোরণে নিহত যুবক কোনও এক জঙ্গি সংগঠনের সদস্য ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। যুবকের প্রকৃত পরিচয় সহ বিস্তারিত জানতে খোঁজখবর শুরু হয়েছে। খুব শীঘ্রই এই ঘটনার কিনারা করব।’ এদিকে জোরালো  বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিস। স্থানীয়দের উদ্বিগ্ন না হওয়ার আর্জি জানিয়েছেন ডিআইজি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ