Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

খোদ জেলাশাসকের ই-মেলে বিস্ফোরণের হুমকি, হইচই বারাসতে

কলকাতায় ভারতীয় জাদুঘরের পর এবার উত্তর ২৪ পরগনা জেলাশাসকের দপ্তরে এল ‘হুমকি’ ই-মেল। বুধবার সকাল ১১টা নাগাদ সরকারি মেইলে হুমকি বার্তা আসে।

খোদ জেলাশাসকের ই-মেলে বিস্ফোরণের হুমকি, হইচই বারাসতে
  • ২ এপ্রিল, ২০২৫ ১৬:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: কলকাতায় ভারতীয় জাদুঘরের পর এবার উত্তর ২৪ পরগনা জেলাশাসকের দপ্তরে এল ‘হুমকি’ ই-মেল। বুধবার সকাল ১১টা নাগাদ সরকারি ই-মেলে হুমকি বার্তা আসে। জানানো হয়, বিকাল সাড়ে চারটের সময় বিস্ফোরণ হবে কার্যালয়ে। স্বাভাবিকভাবে এই ঘটনা চাউর হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্বিগ্ন হয়ে পড়েন পদস্থ আধিকারিকরা। প্রশাসনের তরফে তা পুলিসকে জানানো হয় বলে জানা দিয়েছে। এরপরে পুলিসের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে একাধিক পদক্ষেপ। ডগ স্কোয়াড ও মেটাল ডিটেক্টর দিয়ে শুরু হয়েছে চেকিং।

Advertisement

জানা গিয়েছে, টানা ছুটির পর বুধবার খুলেছে সরকারি অফিস। বিভিন্ন দপ্তরের মতো এদিন জেলাশাসকের দপ্তরের কর্মীরাও নির্দিষ্ট সময়ে অফিসে আসেন। তারপর অফিসিয়াল ই-মেলে দেখা যায় বিস্ফোরণের হুমকি। এনিয়ে বারাসত পুলিস জেলার এক কর্তা বলেন, ‘এই ই-মেল পাওয়ার পর আমরা উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি। যে ই-মেল থেকে এই হুমকি এসেছে সেটির সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে।’ তবে, খোদ জেলাশাসকের দপ্তরে এভাবে হুমকি ই-মেলের কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ