Bartaman Logo
১০ জুন, ২০২৬

মোহালিতে অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ, হত ২

সাতসকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাঞ্জাবের মোহালি শহর। বিস্ফোরণে মৃত্যু হল দু’জনের। জখম কমপক্ষে চারজন।

মোহালিতে অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ, হত ২
  • ৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মোহালি: সাতসকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাঞ্জাবের মোহালি শহর। বিস্ফোরণে মৃত্যু হল দু’জনের। জখম কমপক্ষে চারজন। বুধবার শহরের ফেজ-৯ শিল্পতালুকের একটি অক্সিজেন প্লান্টে এই ঘটনা ঘটেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। পুলিস জানিয়েছে, অক্সিজেন প্লান্টে বিস্ফোরণে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, উড়ে যায় প্লান্টের ছাদও। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিস বাহিনী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে দু’জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তার তদন্ত শুরু হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ