Bartaman Logo
৯ জুন, ২০২৬

বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৮

অন্ধপ্রদেশের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এই দুর্ঘটনায় মৃত্যু হল হল ৬ জনের। জখম অন্তত ৮। বুধবার দুপুরে আচমকা আগুন লাগে কোনাসিমা জেলার রায়াভরমের কোমারিপালেম গ্রামের এক বাজি কারখানায়।

বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৮
  • ৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অমরাবতী: অন্ধপ্রদেশের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এই দুর্ঘটনায় মৃত্যু হল হল ৬ জনের। জখম অন্তত ৮। বুধবার দুপুরে আচমকা আগুন লাগে কোনাসিমা জেলার রায়াভরমের কোমারিপালেম গ্রামের এক বাজি কারখানায়। অনুমান, বাজি তৈরির সময় অসাবধানতার কারণে বিস্ফোরণ ঘটে। কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। কিন্তু ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। 

Advertisement

আহতদের উদ্ধার করে রাজামুন্দ্রি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কারখানার ভিতরে অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে সরকার। দুর্ঘটনার কারণ, বর্তমান পরিস্থিতি, ত্রাণ ব্যবস্থা এবং চিকিৎসা সহায়তা সম্পর্কে প্রশাসনিক  কর্তাদের আলোচনা করেছি। ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছে সরকারি আধিকারিকদের। আহতদের চিকিৎসায় যেন কোনও খামতি না থাকে।’ ইতিমধ্যেই মামলা দায়ের করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

সম্পর্কিত সংবাদ