Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

ফের কমতে পারে রেপো রেট, আশায় বিশেষজ্ঞরা

মুদ্রাস্ফীতির হার নিম্নমুখী। তা রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত সীমা ৪ শতাংশেই নীচেই রয়েছে। যদি মার্কিন পাল্টা শুল্ক নীতির জেরে সারা বিশ্বজুড়ে বাণিজ্যে অনিশ্চয়তার মেঘ তৈরি হয়েছে।

ফের কমতে পারে রেপো রেট, আশায় বিশেষজ্ঞরা
  • ৩ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

মুম্বই: মুদ্রাস্ফীতির হার নিম্নমুখী। তা রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত সীমা ৪ শতাংশেই নীচেই রয়েছে। যদি মার্কিন পাল্টা শুল্ক নীতির জেরে সারা বিশ্বজুড়ে বাণিজ্যে অনিশ্চয়তার মেঘ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আর্থিক বৃদ্ধির চাকায় গতি জোগাতে রেপো রেট আরও একদফা কমাতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। আগামী ৪ জুন বৈঠকে বসছে কেন্দ্রীয় ব্যাঙ্কের আর্থিক নীতি নির্ধারক কমিটির বৈঠক। সেখানে গৃহীত সিদ্ধান্ত ঘোষণা হবে আগামী ৬ জুন শুক্রবার। এবার রেপো রেট আরও ২৫ বেসিস পয়েন্ট কমানো হতে পারে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে স্বাভাবিকভাবেই ব্যাঙ্কের গাড়ি ও বাড়ি ঋণের ক্ষেত্রে স্বস্তি মিলতে পারে। সুদের কিস্তির বোঝা আরও কিছুটা কম হওয়ার সম্ভাবনা। সস্তা হবে ঋণ। এমন হলে এই নিয়ে পরপর তিনবার এই সুদের হার কমবে।

Advertisement

দেশের আর্থিক অগ্রগতি নিয়ে মোদি সরকার যতই ঢাক পেটাক না কেন, বাস্তব চিত্র কিন্তু ভিন্ন। অর্থনীতির বিভিন্ন পরিসংখ্যানেই বেহাল দশার চিত্র ফুটে উঠেছে। বিগত ২০২৪-২৫ অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার কমে ৬.৫ শতাংশ হয়েছে। মূলত উৎপাদন ক্ষেত্রে মন্থরতার জেরেই এই ধাক্কা বলে জানা গিয়েছে। এর জেরে শিল্পমহলে রেপো রেট হ্রাসের দাবি উঠেছে। এর আগে ফেব্রয়ারিতে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। তারপর এপ্রিলেও সম পরিমাণ কমানো হয়েছিল। ফলে রেপো রেট ৬ শতাংশে নেমেছে। ফেব্রুয়ারি থেকে রেপো ব্যাঙ্ক অব বরোদার মুখ্য অর্থনীতিবিদ মদন সবনবিস বলেছেন, মুদ্রাস্ফীতির হারে স্বস্তি ও নগদের জোগান সংক্রান্ত রিজার্ভ ব্যাঙ্কের  বিভিন্ন পদক্ষেপ অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। এরফলে আসন্ন বৈঠকেও রেপো রেটও আরও ২৫ বেসিস পয়েন্ট কমতে পারে। আইসিআরএ-র মুখ্য অর্থনীতিবিদ অদিতি নায়ারও একই আশা প্রকাশ করেছেন।     

Advertisement
সম্পর্কিত সংবাদ