Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

রবিবার শহরে সামান্য তাপমাত্রা বাড়লেও বজায় রয়েছে শীতের আমেজ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট..

রবিবার শহরে সামান্য তাপমাত্রা বাড়লেও বজায় রয়েছে শীতের আমেজ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট..
  • ৭ ডিসেম্বর, ২০২৫ ১০:১২
Prefer us on Google

গতকাল, শনিবারের তুলনায় শহরে কিছুটা বাড়ল তাপমাত্রা। তবে শীতের আমেজ বজায় রয়েছে। আজ, রবিবার ছুটির দিনে সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস কম। আজ, রবিবার শহরের আকাশে হাল্কা কুয়াশা ছিল। তবে এদিন শহরের আকাশ থাকবে পরিষ্কার, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ