Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মৌসুমি অক্ষরেখা সরলেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, বাড়বে উত্তরবঙ্গে

মৌসুমি অক্ষরেখা সরে গিয়ে উত্তরবঙ্গের উপর অবস্থান করছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

মৌসুমি অক্ষরেখা সরলেও দক্ষিণবঙ্গে  বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, বাড়বে উত্তরবঙ্গে
  • ৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মৌসুমি অক্ষরেখা সরে গিয়ে উত্তরবঙ্গের উপর অবস্থান করছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। কোথাও কোথাও শক্তিশালী বজ্রমেঘ পুঞ্জীভূত হলে বেশি পরিমাণে বৃষ্টিও হতে পারে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পূর্ব মেদিনীপুরের কাঁথি ও নদীয়ার কল্যাণীতে ১০০ মিমি করে বৃষ্টি হয়েছে। এই সময়ে এটাই রাজ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত। কলকাতার আলিপুর, বারাকপুর, জঙ্গিপুর, ঝাড়গ্রাম প্রভৃতি জায়গায় ৪০ মিমি বৃষ্টিপাত হয়েছে গত ২৪ ঘণ্টায়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। ওই জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের কোথাও কোথাও ঘনীভূত হয়ে বজ্রমেঘ তৈরি করছে। এই কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গজুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গের হিমালয় লাগোয়া জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বৃহস্পতিবার দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির ‘কমলা সতর্কতা’ জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বড় অংশজুড়ে একযোগে ভারী বৃষ্টিপাত আপাতত হবে না। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার বা তার আগেই দক্ষিণ বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। সেটি দক্ষিণবঙ্গের দিকে সরে এলে এখানে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ