Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

৯/১১ ধাঁচে হামলার ছক এপস্টাইন গ্যাংয়ের: তেহরান

আমেরিকায় ফের ৯/১১ ধাঁচে হামলা হতে পারে। আর সেই হামলার দায় চাপানো হবে ইরানের ঘাড়ে। চলমান সংঘাতের আবহে এমনই দাবি তেহরানের।

৯/১১ ধাঁচে হামলার ছক এপস্টাইন গ্যাংয়ের: তেহরান
  • ১৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তেহরান: আমেরিকায় ফের ৯/১১ ধাঁচে হামলা হতে পারে। আর সেই হামলার দায় চাপানো হবে ইরানের ঘাড়ে। চলমান সংঘাতের আবহে এমনই দাবি তেহরানের। দেশের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের উপদেষ্টা আলি লারিজানি সোশ্যাল মিডিয়া পোস্টে এই আশঙ্কার কথা জানিয়েছেন। লারিজানি ইরানের নিরাপত্তা কাউন্সিলের প্রধান। তাঁর দাবি,  ‘শুনেছি এপস্টাইন নেটওয়ার্কের জীবিত সদস্যরা মার্কিন মুলুকে ৯/১১-র ধাঁচে হামলার ছক কষছে। আর তার দায় ইরানের ঘাড়ে চাপানো হবে।’ বিশেষজ্ঞদের মতে, এক্ষেত্রে ‘এপস্টাইন গ্যাং’ বলতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকেই ইঙ্গিত করেছেন তিনি। লারিজানি সাফ জানিয়েছেন, এটি একটি ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ হতে চলেছে। অর্থাৎ অন্য কোনও শক্তিকে দিয়ে হামলা চালিয়ে তা ইরানের কাজ বলে চালানো হতে পারে। তেহরানের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন আদায়ই এই পরিকল্পনার লক্ষ্য।  লারিজানি জানিয়েছেন, ‘ইরান সন্ত্রাসবাদকে সমর্থন করে না। আমরা এই ধরনের হামলার তীব্র বিরোধী। আমেরিকার সাধারণ মানুষের সঙ্গে এই যুদ্ধের সম্পর্ক নেই।’ তাঁর দাবি, কিছু শক্তি রাজনৈতিক স্বার্থে সংঘাতকে বাড়াতে চায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ