Bartaman Logo
১০ জুন, ২০২৬

৬ অনুগামী সহ প্রবীণ নেতাকে সরালেন ইপিএস

বছর ঘুরলেই ভোট। তার আগে তামিলনাড়ুতে অন্তর্কলহে বিপর্যস্ত প্রধান বিরোধী দল এআইএডিএমকে। বহিষ্কৃত নেতাদের ফেরানোর ডাক দিয়ে এআইএডিএমকে সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামীর রোষের মুখে দলের প্রবীণ নেতা কে এ সেঙ্গুটাইয়ান।

৬ অনুগামী সহ প্রবীণ নেতাকে সরালেন ইপিএস
  • ৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: বছর ঘুরলেই ভোট। তার আগে তামিলনাড়ুতে অন্তর্কলহে বিপর্যস্ত প্রধান বিরোধী দল এআইএডিএমকে। বহিষ্কৃত নেতাদের ফেরানোর ডাক দিয়ে এআইএডিএমকে সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামীর রোষের মুখে দলের প্রবীণ নেতা কে এ সেঙ্গুটাইয়ান। ছয় অনুগামী সহ প্রয়াত নেত্রী জয়ললিতার ঘনিষ্ঠ এই নেতাকে সরিয়ে দিল এআইএডিএমকে। গত শুক্রবার সেঙ্গুটাইয়ান আগামী ১০ দিনের মধ্যে দলের বহিষ্কৃত নেতাদের পুনর্বহালের দাবি জানান। তার একদিনের মধ্যেই সেঙ্গুটাইয়ানকে দলের সমস্ত গুরুত্বপূরণ পদ থেকে সরিয়ে দিলেন পালানিস্বামী। তাঁর ছয় অনুগামীকেও বিভিন্ন জেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ