Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

যুদ্ধবিদ্ধস্ত গাজায় ত্রাণ পৌঁছতে বাধা, আটক পরিবেশকর্মী থুনবার্গের নৌকা

ইজরায়েলি সেনার হাতে আটক পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। তাঁর অপরাধ, যুদ্ধবিদ্ধস্ত গাজায় ত্রাণ পৌঁছে দেওয়া। ঘটনাটি গতকাল অর্থাৎ রবিবার রাতের।

যুদ্ধবিদ্ধস্ত গাজায় ত্রাণ পৌঁছতে বাধা, আটক পরিবেশকর্মী থুনবার্গের নৌকা
  • ৯ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

জেরুজালেম, ৯ জুন: ইজরায়েলি সেনার হাতে আটক পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। তাঁর অপরাধ, যুদ্ধবিদ্ধস্ত গাজায় ত্রাণ পৌঁছে দেওয়া। ঘটনাটি গতকাল অর্থাৎ রবিবার রাতের। জানা গিয়েছে, গাজা সীমান্তের বেশ কিছুটা আগে একটি যাত্রীবাহী নৌকা আটক করে ইজরায়েলের সেনা। সেখানেই ছিলেন পরিবেশকর্মী থুনবার্গ। ছিলেন আইরিশ অভিনেতা লিয়াম কানিংহ্যাম এবং ইউরোপ পার্লামেন্টের সদস্য রিমা হাসান। এছাড়াও ছিলেন আরও কয়েকজন মানবাধিকার কর্মী। আটক হওয়ার বিষয়টি রিমা হাসানের দল সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানায়। 

Advertisement

ইতিমধ্যেই দীর্ঘমেয়াদী যুদ্ধ প্রায় সবকিছুই কেড়েছে। বর্তমানে খাবারের আশায় কার্যত ধুঁকছে গাজা। এহেন পরিস্থিতি একেবারেই অনুচিত, এই ভাবনার জেরেই ত্রাণ নিয়ে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন গ্রেটা। ঠিক যায়, ইতালির ক্যাটালিনা থেকে মাডলিন নামে একটি নৌকা ত্রাণ নিয়ে গাজায় যাবে। সেখানেই থাকবেন গ্রেটা-সহ আরও অনেকে। যদিও ইজরায়েল সতর্ক করেছিল কোনওভাবেই গাজায় ত্রাণ নিয়ে ঢুকতে দেওয়া হবে না। যুক্তি ছিল, গাজায় যথেষ্ট ত্রাণ না কী রয়েছে। 

যদিও সেই সতর্কবার্তার পরোয়া না করে গত ৬ জুন গাজায় ত্রাণ নিয়ে রওনা দেন গ্রেটা-রিমারা। এরপর আচমকাই ৯ জুন আন্তর্জাতিক সীমানার কিছু আগে মাঝপথে আটকে দেওয়া হয় তাঁদের নৌকাটি। তাতে থাকা সমস্ত যাত্রীকেই আটক করে ইজরায়েলি সেনা। যদিও এই ঘটনা নিয়ে সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা দিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। সেদেশের বিদেশমন্ত্রকের দাবি, গ্রেটার এই ত্রাণ অভিযানের আসল উদ্দেশ্য প্রচার। 'কয়েকজন সেলফি তোলার লোভেই সেখানে এসেছিল', এমনই অদ্ভূত কটাক্ষ করেছে ইজরায়েলের বিদেশমন্ত্রক। যদিও নেটদুনিয়া গ্রেটা ও তাঁর সঙ্গীদের আটক করার বিষয়টিকে মোটেই ভালোভাবে নেয়নি। ওয়াকিবহাল মহলের আশঙ্কা, বিষয়টি অত্যন্ত গুরুতর এবং আগামীদিনে এ প্রসঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে। 

সম্পর্কিত সংবাদ