Bartaman Logo
৯ জুন, ২০২৬

ইঞ্জিন বিকল, দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করল বিমান

বিমানের ইঞ্জিন বিকল। দিল্লি এয়ারপোর্টে জরুরি অবতরণ করল ইন্ডিগোর বিমান। জানা গিয়েছে, আজ শনিবার বিশাখাপত্তনম থেকে দিল্লিগামী ৬ই ৫৭৯ বিমানের ইঞ্জিনে আচমকাই সমস্যা দেখা দেয়।

ইঞ্জিন বিকল, দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করল বিমান
  • ২৮ মার্চ, ২০২৬ ১৭:০৩
Prefer us on Google

নয়াদিল্লি, ২৮ মার্চ: বিমানের ইঞ্জিন বিকল। দিল্লি এয়ারপোর্টে জরুরি অবতরণ করল ইন্ডিগোর বিমান। জানা গিয়েছে, আজ শনিবার বিশাখাপত্তনম থেকে দিল্লিগামী ৬ই ৫৭৯ বিমানের ইঞ্জিনে আচমকাই সমস্যা দেখা দেয়। এরপর সকাল ১১টা নাগাদ সেটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এয়ারপোর্ট চত্বরে। জারি করা হয় ‘ফুল ইমার্জেন্সি’।

Advertisement

ইন্ডিগো সংস্থার ওই বিমানটিতে মোট ১৬০ জন যাত্রী ছিলেন। জরুরি অবতরণের সময় এয়ারপোর্টে দমকল, অ্যাম্বুলেন্স-সহ জরুরি পরিষেবা মোতায়েন করা হয়। খালি করে দেওয়া হয়েছিল রানওয়ে-ও। কিন্তু পাইলটরা শেষেমেশ পরিস্থিতি সামাল দিয়ে বিমানটির জরুরি অবতরণ করেন। এই ঘটনার জেরে এয়ারপোর্টে বিমান চলাচলে সাময়িক সমস্যা দেখা দেয়। ইন্ডিগো সংস্থা সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ওই বিমানের সকলেই সুরক্ষিত রয়েছেন। তাঁদের দেখভালের সমস্তরকম ব্যবস্থা করা হয়েছে। কোনওরকম ক্ষয়ক্ষতির বা হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

সম্পর্কিত সংবাদ