Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিদ্যুতের অফিস ভাঙচুর, গ্রেপ্তার ২

রাতে বিদ্যুৎ অফিসে ঢুকে ভাঙচুর চালালেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার বাজার সংলগ্ন বিদ্যুৎ অফিসে। এই ঘটনায় পুলিস দু’জনকে গ্রেপ্তার করেছে।

বিদ্যুতের অফিস ভাঙচুর, গ্রেপ্তার ২
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: রাতে বিদ্যুৎ অফিসে ঢুকে ভাঙচুর চালালেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার বাজার সংলগ্ন বিদ্যুৎ অফিসে। এই ঘটনায় পুলিস দু’জনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে পাথরপ্রতিমার শিবগঞ্জ এলাকায় রাত হলেই লোডশেডিং হয়ে যেত। মঙ্গলবার রাতেও একই ঘটনা ঘটেছিল। এরপরই ওই এলাকার প্রায় ২৫ জন বাসিন্দা ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ অফিসে যান। প্রথমে তাঁরা অফিসের গেটের বাইরে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন। বিদ্যুৎ দপ্তরের কোনও কর্মীকে দেখতে না পেয়ে শেষ পর্যন্ত তাঁরা অফিস চত্বরের ভিতরে ঢুকে পড়েন। এরপরই অফিসের বিভিন্ন জিনিসপত্র ভাঙতে শুরু করেন। অফিসের জানালা ও গাড়ির কাঁচ ভেঙে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পাথরপ্রতিমা থানার পুলিস। পুলিসের হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় পুলিস বুধবার দু’জনকে গ্রেপ্তার করেছে। বাকিরা পলাতক। অভিযুক্তদের খোঁজে পুলিস তল্লাশি শুরু করেছে। বৃহস্পতিবার ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ