Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সর্বদল বৈঠক ডাকল নির্বাচন কমিশন

রাজ্যে রাজ্যে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) থেকে শুরু করে বর্ধিত বুথ ও বিএলএ নিয়োগ! এমন একাধিক বিষয়ে আলোচনা সেরে ফেলতে এবার রাজ্যের সবক’টি রাজনৈতিক দলকে নিয়ে সর্বদল বৈঠক ডাকল নির্বাচন কমিশন।

সর্বদল বৈঠক ডাকল নির্বাচন কমিশন
  • ২৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে রাজ্যে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) থেকে শুরু করে বর্ধিত বুথ ও বিএলএ নিয়োগ! এমন একাধিক বিষয়ে আলোচনা সেরে ফেলতে এবার রাজ্যের সবক’টি রাজনৈতিক দলকে নিয়ে সর্বদল বৈঠক ডাকল নির্বাচন কমিশন। 

Advertisement

রাজ্যে এসআইআর যে হবেই তা নিয়ে আর কোনও সন্দেহ নেই। যার প্রস্তুতি নিয়ে প্রতিনিয়ত খোঁজ রাখছে কমিশন। যার মধ্যেই সর্বদল বৈঠকের ডাক দিল সিইও অফিস। আগামী ২৯ আগস্ট বিকেল সাড়ে তিনটে নাগাদ সিইও অফিসের ওই বৈঠকে যোগ দেওয়ার জন্য সবক’টি স্বীকৃত রাজনৈতিক দলকে চিঠি পাঠানো হয়েছে বলে খবর। বৈঠকে মূলত রাজ্যে বর্ধিত বুথের খসড়া তালিকা নিয়ে আলোচনা হওয়া কথা। তবে জানা যাচ্ছে, রাজ্যের এসআইআর চালু এবং সেজন্য রাজনৈতিক দলগুলির তরফে বিএলএ নিয়োগ নিয়েও আলোচনা হতে পারে। এনিয়ে রাজনৈতিক দলগুলির মতামত নেবে সিইও অফিস। বৈঠকের যাবতীয় নির্যাস দিল্লি পাঠানো হবে বলেও খবর। বিএলও নিযুক্তি নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। যার শুনানি বাকি রয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ