Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সপ্তমী থেকে দশমী পর্যন্ত হাওড়া শাখায় চলবে আটটি পুজো স্পেশাল ট্রেন

সপ্তমী থেকে দশমী– পুজোর এই চারদিন হাওড়া ডিভিশনে বাড়তি ৮টি স্পেশাল লোকাল চালাবে রেল। ব্যান্ডেল, তারকেশ্বর, বর্ধমান মেইন ও কর্ড লাইনে চলবে এই স্পেশাল ট্রেনগুলি।

সপ্তমী থেকে দশমী পর্যন্ত হাওড়া শাখায় চলবে আটটি পুজো স্পেশাল ট্রেন
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তমী থেকে দশমী– পুজোর এই চারদিন হাওড়া ডিভিশনে বাড়তি ৮টি স্পেশাল লোকাল চালাবে রেল। ব্যান্ডেল, তারকেশ্বর, বর্ধমান মেইন ও কর্ড লাইনে চলবে এই স্পেশাল ট্রেনগুলি। দুর্গাপুজোর সময় ওইসব এলাকা থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ কলকাতায় ঠাকুর দেখতে আসে। এই বিরাট সংখ্যক দর্শনার্থীর সুবিধার কথা মাথায় রেখে এই বিশেষ পরিষেবা দেবে রেল।

Advertisement

ট্রেনগুলির মধ্যে রয়েছে এক জোড়া হাওড়া-বর্ধমান (ভায়া ব্যান্ডেল) লোকাল। তার একটি হাওড়া থেকে রাত ১২টা ৪৫ মিনিটে ছেড়ে রাত ৩টে ১০ মিনিটে বর্ধমানে পৌঁছবে। ফিরতি রুটে ট্রেনটি পুজোর এই চারদিন রাত ৯টা ৪০ মিনিটে বর্ধমান থেকে ছেড়ে রাত ১২টা ৫ মিনিটে হাওড়ায় ঢুকবে। অপর এক জোড়া হাওড়া-বর্ধমান (ভায়া ডানকুনি) রুটের একটি হাওড়া থেকে রাত সোওয়া ১টায় ছাড়বে। ট্রেনটি ভোররাত ৩টে ২০ মিনিটে বর্ধমানে ঢুকবে। বর্ধমান থেকে ফিরতি ট্রেনটি রাত সাড়ে ১০টায় ছেড়ে হাওড়া স্টেশনে ঢুকবে ১২টা ৪৫ মিনিটে।
এছাড়া এক জোড়া হাওড়া-ব্যান্ডেল স্পেশাল ট্রেন হাওড়া থেকে রাত ১টায় ছাড়বে। ট্রেনটি রাত ২টো ৫ মিনিটে ব্যান্ডেল স্টেশনে পৌঁছবে। ওদিক থেকে ট্রেনটি রাত সাড়ে ১১টায় যাত্রা শুরু করবে। সেটি রাত ১২টা ৩৫ মিনিটে যাত্রীদের হাওড়া স্টেশনে নামাবে। এই বিশেষ পরিষেবার পাশাপাশি হাওড়া-বর্ধমান (৬৩৫০১ ভায়া ব্যান্ডেল) মেমু লোকাল সপ্তমী থেকে দশমীতে যাত্রাপথে সমস্ত স্টেশনে থামবে। একইভাবে ব্যান্ডেল-হাওড়া (৩৭২২০) লোকাল ব্যান্ডেল থেকে ভোর ৫টা ৪০ মিনিটে ছাড়বে। ট্রেনটি পুজোর এই চারদিন প্রতিদিনের মতো সময়সূচি মেনে একই পথে চলাচল করবে।  

সম্পর্কিত সংবাদ