Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা ১ ও ৮ মার্চ

স্কুলে শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা হচ্ছে ১ মার্চ এবং ৮ মার্চ। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে স্কুল সার্ভিস কমিশন একথা জানিয়েছে।

শিক্ষাকর্মী নিয়োগের  পরীক্ষা ১ ও ৮ মার্চ
  • ৩০ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুলে শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা হচ্ছে ১ মার্চ এবং ৮ মার্চ। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে স্কুল সার্ভিস কমিশন একথা জানিয়েছে। ১ মার্চ হবে গ্রুপ সি নিয়োগের পরীক্ষা। ৮ মার্চ নেওয়া হবে গ্রুপ ডি স্তরের পরীক্ষা। এর আগেই এই দু’টি দিন নিয়ে আলোচনা হওয়ার কথা প্রকাশিত হয়েছিল। দু’দিনই পরীক্ষা শুরু হবে বেলা ১২টা থেকে। গ্রুপ সি পরীক্ষা দেড় ঘণ্টার এবং গ্রুপ ডি পরীক্ষা এক ঘণ্টা ২০ মিনিটের। প্রসঙ্গত, গ্রুপ সি’তে ২ হাজার ৯৮৯টি এবং গ্রুপ ডি’তে ৫ হাজার ৪৮৮টি, সব মিলিয়ে ৮ হাজার ৪৭৭টি শূন্যপদ রয়েছে। দু’ধরনের পোস্ট মিলিয়ে আবেদন জমা পড়েছে প্রায় ১৬ লক্ষ।

Advertisement
সম্পর্কিত সংবাদ